সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমীন তালুকদার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সোমবার (১১ আগস্ট) বিকেলে তিনি নিজের ফেসবুক আইডিতে ১০ আগস্ট স্বাক্ষরিত একটি লিখিত অঙ্গীকারনামা প্রকাশ করেন।অঙ্গীকারনামায় তিনি উল্লেখ করেন, ‘আমি মধ্যনগর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক হিসেবে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। সম্প্রতি হার্টে সমস্যা দেখা দেওয়ায় চিকিৎসকের শরণাপন্ন হই।পরীক্ষা-নিরীক্ষায় হার্টে ব্লক ধরা পড়ে। বর্তমানে আমি অত্যন্ত অসুস্থ এবং চিকিৎসক আমাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্য ও পারিবারিক অবস্থার কথা বিবেচনা করে আজ থেকে রাজনীতির সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করছি।’মুঠোফোনে আলাপকালে রুহুল আমীন তালুকদার বলেন, শারীরিক অবস্থার কারণে এই সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে আর কোনো দলের রাজনীতিতেই যুক্ত হব না।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে টিসিবির নিম্নমানের চাল বিতরণের অভিযোগ
ফটিকছড়িতে টিসিবির নিম্নমানের চাল বিতরণের অভিযোগ

‎‎চট্টগ্রামের ফটিকছড়িতে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) ভর্তুকিমূল্যের পণ্যে পঁচা, পোঁকাধরা, দুর্গন্ধযুক্ত ও নিম্নমানের চাল বিতরণের অভিযোগ উঠেছে।‎মঙ্গলবার ও বুধবার Read more

এগিয়ে গেল ভারত
এগিয়ে গেল ভারত

Source: রাইজিং বিডি

গোশত খাওয়া পর কোমল পানীয় পানে কি খাবার হজম হয়?
গোশত খাওয়া পর কোমল পানীয় পানে কি খাবার হজম হয়?

ঈদ মানেই উৎসব, আর উৎসব মানেই পেটপুরে খাওয়া-দাওয়া। মাংস, বিরিয়ানি, কাবাব—সবই চলে একসাথে। এমন ভোজের পর অনেকেই কোমল পানীয় পান Read more

সাটুরিয়ায় ৪৫ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী, সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন
সাটুরিয়ায় ৪৫ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী, সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার ৪৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। সুমাইয়া আক্তারের পরিবার দিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন