তবে কি সুস্থ হয়ে কোরআনে হাফেজ হওয়ার স্বপ্ন স্বনই থেকে যাচ্ছে নাজমুলের? আজ নাজমুল আর বিছানা ছেড়ে উঠতে পারছে না। দুই দিন আগেও সে তার মায়ের কোলে ভর দিয়ে চললেও আজ আর সে শক্তিটুকুও নেই তার। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের শিশু নাজমুল (১০) দুরারোগ্য ব্যাধি (Motor Neuron Disease (MND) / ALS) তে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছে। নার্ভ শুকিয়ে যাওয়া ও শরীরের মাংস ক্ষয় হওয়ার কারণে ধীরে ধীরে তার কোমর থেকে পা পর্যন্ত অসাড় হয়ে যাচ্ছে।নাজমুলের স্বপ্ন ছিল খুব সাধারণ কিন্তু গভীর বিশ্বাসে ভরা। সে সুস্থ হয়ে কোরআনে হাফেজ হতে চায়। আল্লাহর কালাম মুখস্থ করে একজন ভালো মানুষ হয়ে সমাজের কাজে আসতে চায় সে। কিন্তু ভয়াবহ এই অসুখ তার সেই স্বপ্নকে থামিয়ে দিতে বসেছে। শিশু নাজমুল সারাদিন শুধু আল্লাহকে ডাকে আর বলে, হে আল্লাহ আমাকে নামাজ আদায় করার জন্য মসজিদে যাবার জন্য হলে পা দুটো ভাল করে দিন। কোরআর মুখস্থ করার জন্য আমাকে রহমত করুন।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, নাজমুল একটি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। পরিবারের আয়ের অবস্থা এতটাই দুর্বল যে নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাড় করতেই হিমশিম খেতে হয়। অনেক কষ্টে রংপুরে নিয়ে গিয়ে ডাক্তার দেখালে রংপুরের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছেন, শিশুটিকে দ্রুত ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা জরুরি। সময়মতো চিকিৎসা না হলে নাজমুল চিরতরে পঙ্গু হয়ে যেতে পারে।ডাক্তাররা বলেছে চিকিৎসার প্রাথমিক খরচ প্রায় ৮০ হাজার টাকা প্রয়োজন হবে। চিকিৎসার জন্য ‘সময়ের কন্ঠস্বরে নিউজ প্রকাশ করলে নাজমুলের মায়ের মোবাইলে সাহায্য আসে মোট ১৩৫০০ টাকা। নাজমুলের চিকিৎসার জন্য এখনও দরকার ৬৬৫০০/ টাকা।আর এই অর্থ জোগাড় করা পরিবারটির পক্ষে একেবারেই সম্ভব নয়। আল্লাহ সব করার মালিক তবে নাজমুলের জীবন এখন সমাজের হৃদয়বান বিত্তবানদের দয়ার ওপর নির্ভর করছে। শিশু নাজমুলকে বাঁচাতে স্থানীয় সচেতন মহল, মানবিক সংগঠন ও সমাজের হৃদয়বান বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে নাজমুলের মা নাজমা বেগম। নাজমুরের মা নাজমা কাঁদতে কাঁদতে বলেন, আমার ছেলে বিছানা থেকে আর ওঠার শক্তি পাচ্ছে না। হয়তো চিকিৎসা না করতে পারলে আমাকে ফাঁকি দিয়ে চিরতরে চলে যাবে সে। দয়া করে আমার ছেলেটাকে বাঁচাতে সকলে সাহায্য করুন।নাজমুলের চিকিৎসার জন্য সহায়তা পাঠানো যাবে তার মা নাজমা বেগমের বিকাশ অথবা নগদ পার্সোনাল নম্বরে: 01759262343।ভিডিও কলে বাচ্চাটিকে দেখতে চাইলে হোয়াটসঅ্যাপ নম্বর- 01713200091এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাল্টা হামলায় ৫৮ পাকিস্তানি সেনা হত্যার দাবি আফগানিস্তানের
পাল্টা হামলায় ৫৮ পাকিস্তানি সেনা হত্যার দাবি আফগানিস্তানের

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার পাল্টা জবাব দিয়েছে তালেবান সরকার। এই হামলায় পাকিস্তানের অন্তত ৫৮ পাকিস্তানি সেনা নিহত ও ৩০ জন Read more

পাল্টাপাল্টি কর্মসূচিতে ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ
পাল্টাপাল্টি কর্মসূচিতে ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ

ময়মনসিংহে জুলাইযোদ্ধা ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল। ঢাকায় পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের নির্দেশনায় ময়মনসিংহ-ঢাকা Read more

বাকৃবিতে হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ
বাকৃবিতে হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড (বি.এসসি ইন ভেট ও এএইচ) ডিগ্রির দাবিতে আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলায় অন্তত ১০ Read more

এবার কান্নায় ভেঙে পড়লেন ডিসি সারওয়ার
এবার কান্নায় ভেঙে পড়লেন ডিসি সারওয়ার

এবার পরকালের জবাবদিহিতার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আপনারা Read more

জীবনের জন্য একটি লড়াই, খায়রুল ইসলামের পাশে দাঁড়ানোর আহ্বান
জীবনের জন্য একটি লড়াই, খায়রুল ইসলামের পাশে দাঁড়ানোর আহ্বান

রাজশাহীর বাগমারা উপজেলার ছোট্ট গ্রাম জাঙ্গালপাড়ায় বাস করতেন মোঃ খায়রুল ইসলাম। জীবন ও জীবিকার জন্য নিরলস পরিশ্রম করতেন তিনি। একসময় Read more

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস আজ
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। এ উপলক্ষে আজ ৪ হাজার ৯৮৫ জন যুবকে ৪৭ কোটি ২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন