পাঁচকল্লি টুপি পড়িয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী সাজিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগদান করিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদী। এমন ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন তিনি।জানা গেছে, শনিবার রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শাখার বহিস্কৃত সভাপতি মোঃ নাশির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী বিএনপি দলীয় কার্যালয়ে বরগুনা জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা ও আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকিরের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন। এ নিয়ে ইসলামী আন্দোলন নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ওই যোগদান অনুষ্ঠানে উল্লেখ করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী সদর ইউনিয়নের নেতাকর্মীরা দল ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন।এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জিহাদী দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে, নাশির উদ্দিন হাওলাদার দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত ৫ অক্টোবর তাকে দলের সদস্যসহ সকল পথ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি দলীয় পদ গোপন রেখে সাধারণ মানুষকে পাঁচকল্লি টুপি পড়িয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের নেতাকর্মী সাজিয়ে বিএনপিতে যোগদান করিয়েছেন। সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয় যে, ওই যোগদান অনুষ্ঠানে কেউ ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের নেতাকর্মী ছিল না, এমনকি চরমোনাই মতাদর্শী কোন লোকজনও ছিল না। ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই নাশির উদ্দিন হাওলাদার এমন কাজ করেছেন।তার এমন কাজের তীব্র নিন্দা জানান তিনি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মোঃ বায়েজিদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইউসুফ মাতুব্বর, আলহাজ্ব মৌলভী মোঃ শাহ আলম, যুব আন্দোলন আমতলী উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা খালেক সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ ইশা শাহিদী, শ্রমিক আন্দোলন সাধারণ সম্পাদক মাওলানা মীর মোঃ সোলাইমান, ছাত্র আন্দোলন উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাফেজ আবু রায়হান প্রমুখ।এ বিষয়ে জানতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দল থেকে বহিস্কৃত ওয়ার্ড সভাপতি নাশির উদ্দিন হাওলাদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়েই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির বলেন, নাশির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে বেশ কিছু ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। কিন্তু নাশির উদ্দিন ইসলামী আন্দোলন থেকে বহিস্কৃত হয়েছেন তা আমার জানা নেই। তিনি আরো বলেন, বিএনপির একটি বৃহৎ রাজনৈতিক দল। কেউ দলে আসলে তাকেতো ফিরিয়ে দেয়া যায় না।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় ভুল অপারেশনে নবজাতকের মৃত্যুর অভিযোগ
কুমিল্লায় ভুল অপারেশনে নবজাতকের মৃত্যুর অভিযোগ

কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভুল অপারেশনে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৪ জুন) সন্ধ্যায় নগরীর টমছমব্রীজ এলাকার 'কুমিল্লা Read more

দেশে স্মার্টফোন-ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে নারীরা
দেশে স্মার্টফোন-ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে নারীরা

আজ ১৭ মে, বিশ্ব টেলিযোগাযোগ দিবস। দিবসটি উপলক্ষে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশনের (জিএসএমএ) ২০২৫ সালের প্রতিবেদন প্রকাশ করেছে। Read more

ঈদের পর হজম ঠিক রাখতে বিশেষজ্ঞদের ৫ পরামর্শ
ঈদের পর হজম ঠিক রাখতে বিশেষজ্ঞদের ৫ পরামর্শ

ঈদুল আজহা মানেই নানা রকম সুস্বাদু মাংসের পদ, বিরিয়ানি, মিষ্টান্ন আর ঠান্ডা পানীয়ে ভরপুর এক উৎসবমুখর পরিবেশ। তবে অতিরিক্ত ও Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

আজ মঙ্গলবার (২২ এপ্রিল)। সিলেট টেস্টের তৃতীয় দিন আজ। দুপুরে ফেডারেশন কাপের ফাইনাল। আইপিএল, পিএসএল, ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা Read more

এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে দুই সাবেক সেনা কর্মকর্তার পদত্যাগ
এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে দুই সাবেক সেনা কর্মকর্তার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক দুই সেনা কর্মকর্তা। বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স Read more

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোকবার্তা
খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোকবার্তা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানসহ বিশ্ব নেতাদের অনেকে শোক জানিয়েছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন