জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও পুলিশের যৌথ অভিযানে নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ জনসহ ৯ জনকে আটক করা হয়েছে।আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শহরের নীলসাগর হোটেল এবং পোরশা রেস্ট হাউজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, ১টি মানিব্যাগসহ নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা উদ্ধার করা হয়।এনএসআই আটক ৯ জনের পরিচয় নিশ্চিত করলেও এদিন দুপুর আড়াইটার দিকে এখন পর্যন্ত ৮ জনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।আটক ৬ পরীক্ষার্থী হলেন—জেলার নিয়ামতপুর উপজেলার বামইন গ্রামের আবুল বাসারের ছেলে মো. আবু সাইদ (৩১) ও চন্ডীপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে সারোয়ার হোসেন (৩১), মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের ফারাজুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২৬) ও মালাহার গ্রামের লুৎফর রহমানের ছেলে ফারুক হোসেন (৩১), সাপাহার উপজেলার কওমি মাদ্রাসাপাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে আতাউর রহমান (৩০) এবং পোরশা উপজেলার দিঘা গ্রামের রাজ্জাক সরকারের মেয়ে রেহান জান্নাত (৩১)।প্রশ্নফাঁস চক্রের ২ জন হলেন—পত্নীতলা উপজেলার শিবপুর গ্রামের সালেহ উদ্দীনের ছেলে মামুনুর রশিদ (৪১) ও মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের মৃত মোসলেম উদ্দীনের ছেলে আহসান হাবিব (৪০)।এ ছাড়া, এক পরীক্ষার্থীর অভিভাবককে আটক করা হয়েছে। আটক ওই অভিভাবকের নাম ফারাজুল ইসলাম (৪৮)।  তিনি জেলার মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে ভুট্টার ন্যায্য মূল্য না পেয়ে হতাশ চাষিরা
জীবননগরে ভুট্টার ন্যায্য মূল্য না পেয়ে হতাশ চাষিরা

অধিক লাভের আশায় ভুট্টা চাষ করে এখন ন্যায্য মূল্য না পেয়ে হতাশ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চাষিরা। এক সপ্তাহের ব্যবধানে ভুট্টার Read more

পায়ে হেঁটে বাসভবন ফিরোজায় ঢুকলেন খালেদা জিয়া
পায়ে হেঁটে বাসভবন ফিরোজায় ঢুকলেন খালেদা জিয়া

রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গাড়ি থেকে নেমে হেঁটে বাসায় ঢুকেন তিনি। এ সময় ২ পুত্রবধূকে তাকে Read more

ত্রিশালে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ত্রিশালে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহের ত্রিশালে হজ্জ ও উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ত্রিশাল কমিউনিটি সেন্টারে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় শতাধিক Read more

আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যার ২৫ বছর, বিচার হবে কবে?
আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যার ২৫ বছর, বিচার হবে কবে?

নওগাঁর আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যাকাণ্ডের ২৫ বছর পার হয়ে গেলেও বিচারিক প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। ২০০০ সালের ১৮ আগস্ট Read more

ঢাকায় টেকনোর ফ্ল্যাগশিপ স্টোর চালু
ঢাকায় টেকনোর ফ্ল্যাগশিপ স্টোর চালু

সম্প্রতি উত্তরার সেন্টার পয়েন্টে অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টেকনো ফ্ল্যাগশিপ স্টোরের জমকালো উদ্বোধন হয়েছে। এই ফ্ল্যাগশিপ স্টোরটি বাংলাদেশে টেকনোর Read more

অস্থির হয়ে উঠেছে কাঁচাবাজার, কিছুটা স্বস্তি মুরগিতে
অস্থির হয়ে উঠেছে কাঁচাবাজার, কিছুটা স্বস্তি মুরগিতে

স্বস্তি ফিরছে না রাজধানীর বাজারে। সরবরাহে কোনো সংকট না থাকলেও, নাগালে আসছে না সবজি। শীতকালীন সবজির মৌসুম শেষ হতে না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন