ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোর সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় মাচাদো যদি নোবেল পুরষ্কার দান করতে চান তাহলে তিনি তা সদরে গ্রহণ করবেন বলেও জানিয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি জানিয়েছেন। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট মাদুরোকে আটকের পর মাচাদোকে দেশটির পরবর্তী নেতা হতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। তবে মাদুরোর জায়গায় তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তবর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়। ট্রাম্পও রদ্রিগেজকে সমর্থন জানিয়ে তখন জানিয়েছেন, রদ্রিগেজ যতক্ষণ পর্যন্ত ওয়াশিংটনকে তার দেশের তেলের নিয়ন্ত্রণে সহায়তা করবেন, ততক্ষণ পর্যন্ত তাকে দেশ শাসন করতে দেবেন।এমন অবস্থায় মাচাদোর সঙ্গে সাক্ষাতের ঘোষণা দিলেন ট্রাম্প। ফক্স নিউজের শন হ্যানিটিকে দেয়া সাক্ষাৎকারে মাচাদোর সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জানি আগামী সপ্তাহের কোনো এক সময় তিনি আসছেন। আমি তাকে শুভেচ্ছা জানানোর অপেক্ষায় আছি।’সাক্ষাৎকারে মাচাদোর নোবেল পুরস্কার নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি শুনেছি, মাচাদো আমাকে পুরস্কারটি দিতে চান। তিনি যদি এটা আমাকে দিতে চান, আমি তা গ্রহণ করব। এটি হবে একটি বিরাট সম্মানের বিষয়।’ তবে মাচাদোর সঙ্গে ট্রাম্পের এই সাক্ষাতের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস।মাচাদো বহু আগে থেকেই ভেনেজুয়েলার মাদুরো সরকারকে উৎখাতের কথা বলে আসছেন। এমনকি এজন্য তিনি প্রকাশ্যেই মার্কিন সামরিক হস্তক্ষেপের আহ্বানও জানান। গত বছর তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়।ভেনেজুয়েলায় সামরিক অভিযান ও মাদুরোর অপহরণের পর ট্রাম্পকে ধন্যবাদ জানান মাচাদো। তিনি বলেন, ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। ভেনেজুয়েলায় নেয়া পদক্ষেপের মাধ্যমে তিনি ‘বিশ্বকে তা প্রমাণ করেছেন’ এবং এটি ‘মানবতার জন্য বিশাল পদক্ষেপ’। ব্যক্তিগতভাবে ট্রাম্পকে নিজের নোবেল পুরষ্কার দিয়ে দেয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লি, বায়ুদূষণ ১৬ গুণের বেশি
বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লি, বায়ুদূষণ ১৬ গুণের বেশি

ভারতের নয়াদিল্লি বায়ুদূষণের বিষাক্ত ধোঁয়াশায় ঢেকে গেছে। দীপাবলির আতশবাজি, যানবাহনের ধোঁয়া ও কৃষিজ ফসল পোড়ানোর ফলে দূষণ এতো বেড়েছে যে, Read more

প্রশান্ত মহাসাগরে বিমান বিধ্বস্ত, পাইলট ও তার স্ত্রীসহ সব আরোহী নিহত
প্রশান্ত মহাসাগরে বিমান বিধ্বস্ত, পাইলট ও তার স্ত্রীসহ সব আরোহী নিহত

যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর উপকূলে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়েছে। পাইলট ল্যান্ডন বাল্ডউইন ও তার স্ত্রী টরি বাল্ডউইনসহ ছয় আরোহী Read more

মধ্যরাতে ধানমন্ডি-৩২ নম্বরে আগুন-ভাঙচুর
মধ্যরাতে ধানমন্ডি-৩২ নম্বরে আগুন-ভাঙচুর

গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান Read more

ঐক্যবদ্ধ বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না: টুকু
ঐক্যবদ্ধ বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না: টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি যদি ঐক্যবদ্ধ Read more

টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর)

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আজ রোববার রাতে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। এছাড়া, ইংলিশ প্রিমিয়ার Read more

হোটেল বা ট্রায়াল রুমে গোপন ক্যামেরা আছে কিনা বুঝবেন যেভাবে
হোটেল বা ট্রায়াল রুমে গোপন ক্যামেরা আছে কিনা বুঝবেন যেভাবে

হোটেলের রুম, স্পা সেন্টার, পাবলিক টয়লেট বা শপিংমলের ট্রায়াল রুমে গোপন ক্যামেরায় ধারণ করছে ভিডিও। এরপর তা দিয়ে নারীদের নানাভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন