কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় একটি সিমেন্ট ও মুদির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ লক্ষ টাকারও বেশি মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।শনিবার দিবাগত রাতে জালিয়াপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ড সোনাইছড়ি এলাকার প্রকাশ কালু সওদাগর মার্কেট আবদুল্লাহ স্টোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, এক শিশু দোকানে মোমবাতি জ্বালাতে গিয়ে অসাবধানতাবশত আগুন ডিজেলের সংস্পর্শে এনে ফেলে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং দোকানের ভেতরের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই দোকানের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।জানা গেছে, ক্ষতিগ্রস্ত দোকানের মালিক আবদুল আলম প্রকাশ কালু সওদাগর সোনাছড়ি এলাকার রশিদ আহাম্মদের ছেলে।উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন প্রধান জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। আমাদের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সঞ্চয়ের টাকা ফেরত, তদন্ত কমিটি গঠন
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সঞ্চয়ের টাকা ফেরত, তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলের ভূঞাপুরের ফলদা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু সাইদ স্বপনের আর্থিক অনিয়ম নিয়ে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সরকারি Read more

রাজশাহী মহানগরকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই: রাসিক প্রশাসক
রাজশাহী মহানগরকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই: রাসিক প্রশাসক

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে রাজশাহী মহানগরবাসীর জন্য কাজ করার Read more

ইসরায়েলে সরাসরি আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল
ইসরায়েলে সরাসরি আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল

ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানের একটি ক্লাস্টার মিসাইল সরাসরি আঘাত হেনেছে। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে Read more

নেত্রকোনার নিখোঁজ ছাত্রদল নেতা, উদ্ধার হলো শুধু মোটরসাইকেল
নেত্রকোনার নিখোঁজ ছাত্রদল নেতা, উদ্ধার হলো শুধু মোটরসাইকেল

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ছাত্রদল নেতা রফিকুল ইসলাম শামীম (৩০) পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। শনিবার (০৫ জুলাই) রাতে একটি সেতুর নিচ Read more

মালয়েশিয়া থেকে দেশে ফিরতে অবৈধ প্রবাসীদের ‘দীর্ঘ লাইন’
মালয়েশিয়া থেকে দেশে ফিরতে অবৈধ প্রবাসীদের ‘দীর্ঘ লাইন’

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত হাজারো বিদেশি শ্রমিক বর্তমানে ইমিগ্রেশন দপ্তরের সামনে দীর্ঘ লাইনে দেখা দিচ্ছেন, দেশে ফিরতে তারা ‘মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম Read more

ট্রাম্পের হুমকির জেরে গ্রিনল্যান্ডে সেনা বাড়াচ্ছে ডেনমার্ক
ট্রাম্পের হুমকির জেরে গ্রিনল্যান্ডে সেনা বাড়াচ্ছে ডেনমার্ক

ডেনমার্কের স্বায়ত্বশাসিত প্রদেশ গ্রিনল্যান্ড দখলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত হুমকির জেরে সেখানে সেনা উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোপেনহেগেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন