টি-টোয়োন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের বিষয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আইসিসির কাছ থেকে এক–দুই দিনের মধ্যেই উত্তর পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো আশা করছে। সেই জবাবেই পরিষ্কার হবে, বিশ্বকাপে টাইগারদের ম্যাচের ভেন্যু আদৌ বদলাচ্ছে কি না।বিসিবি সূত্র জানায়, আগের দফায় পাঠানো ইমেইলে ভেন্যু পরিবর্তনের কথা উল্লেখ থাকলেও স্পষ্টভাবে দেশ পরিবর্তনের দাবি জানানো হয়নি। ফলে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য দেশে নেওয়ার বিষয়টি আইসিসির কাছে পরিষ্কার হয়নি। নতুন করে পাঠানো ইমেইলে এবার বিষয়টি নির্দিষ্ট করে জানানো হয়েছে, বাংলাদেশ চায় তাদের বিশ্বকাপ ম্যাচগুলো ভারত নয়, শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হোক।সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা নিয়ে ক্রিকেটাঙ্গনে আলোচনা চলছে। এর পাশাপাশি নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথাও তুলে ধরে বিসিবি বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়েছে। এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কা যৌথ আয়োজক। ইতিমধ্যে পাকিস্তানের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচ ভারতের মাঠেই সূচিভুক্ত রয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিয়ানমার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
মিয়ানমার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ। এসময় প্রধান Read more

জাতির প্রত্যাশা পূরণ হয়নি, যেটা অন্তর্বর্তী সরকার দিয়েছে: সেলিমা রহমান
জাতির প্রত্যাশা পূরণ হয়নি, যেটা অন্তর্বর্তী সরকার দিয়েছে: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, 'আমাদের বিএনপির তরফ থেকে জানিয়ে দিয়েছে একটা জাতির প্রত্যাশা Read more

দেবীগঞ্জে জাটকা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড
দেবীগঞ্জে জাটকা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিষিদ্ধ সময়ে জাটকা ইলিশ বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার কাছ থেকে Read more

আগামী নির্বাচনে বেশি ভোট পাবে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
আগামী নির্বাচনে বেশি ভোট পাবে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ

দেশের তরুণদের একটি বড় অংশ মনে করছেন, আগামী জাতীয় নির্বাচনে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে। Read more

আল জাজিরা দেখলেই পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ ইসরায়েলি মন্ত্রীর
আল জাজিরা দেখলেই পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ ইসরায়েলি মন্ত্রীর

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে কয়েক মাস আগেই নিষিদ্ধ করেছে ইসরায়েল। তারপরও আল জাজিরা আরবি ও আল জাজিরা মুবারাশ দেশটিতে অল্প Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন