যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যুদ্ধে যাওয়ার অন্যতম প্রধান অজুহাতের সরাসরি বিরোধিতা করেছেন দেশটির দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। বুধবার (১৮ মার্চ) তারা গোয়েন্দা সম্প্রদায়ের এই সিদ্ধান্তে পুনরায় অটল ছিলেন যে, যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করতে ইরানের আরও অনেক বছর সময় লাগত।সিনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার সময় ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী গ্যাবার্ড এবং সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ এটি নিশ্চিত করেননি যে, ইরান ৬ মাসের মধ্যে এ ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম হবে কিনা।গ্যাবার্ড জানান, তেহরান যদি চেষ্টা করে তবে ২০৩৫ সালের আগে তাদের বিদ্যমান মহাকাশ কর্মসূচির প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন সক্ষমতাকে কাজে লাগিয়ে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ‘তৈরি শুরু করতে পারে’। তবে জর্জিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন অসফ যখন ইরানের হুমকির বিষয়ে সুনির্দিষ্ট মূল্যায়ন জানতে চান, তখন গ্যাবার্ড তা দিতে অস্বীকার করেন।গ্যাবার্ড বলেন, কোনটি আসন্ন হুমকি আর কোনটি নয়, তা নির্ধারণ করা গোয়েন্দা সম্প্রদায়ের দায়িত্ব নয়।তিনি আরও যোগ করেন যে, এ ধরনের মূল্যায়ন সম্পূর্ণভাবে প্রেসিডেন্টের এখতিয়ার। গ্যাবার্ড গত বছর ট্রাম্প প্রশাসনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির দেওয়া এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন যে, যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম অস্ত্র তৈরির প্রযুক্তিগত বাধাগুলো অতিক্রম করতে ইরানের আরও এক দশক সময় লাগত।একইভাবে, জন র‍্যাটক্লিফও ইরানের সক্ষমতা নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। পরিবর্তে তিনি ইউরোপ এবং ওই অঞ্চলে মার্কিন ঘাঁটি ও স্বার্থের জন্য ইরানের হুমকির ওপর গুরুত্বারোপ করেন। গ্যাবার্ড উল্লেখ করেন, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও পাকিস্তানের কাছে এমন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে, কিন্তু ইরানের ক্ষেত্রে এমন উন্নত সক্ষমতার কথা উল্লেখ করা হয়নি।গত মাসে ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করছে যা খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে পৌঁছাবে। তবে র‍্যাটক্লিফ জানান, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগের কারণ থাকলেও তা আটলান্টিক বা প্রশান্ত মহাসাগর পেরিয়ে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো পরিপক্ক ছিল না।র‍্যাটক্লিফ বলেন, ইরানকে যদি ৩ হাজার কিলোমিটার পাল্লার মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সুযোগ দেওয়া হতো, তবে তা পুরো ইউরোপের জন্য হুমকি হয়ে দাঁড়াত।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার বাসায় উপদেষ্টা আদিলুর রহমান
খালেদা জিয়ার বাসায় উপদেষ্টা আদিলুর রহমান

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার বাসায় গিয়েছেন শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানবুধবার Read more

ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৫ Read more

৩ লাখ টন ডিজেল ক্রয়ের অনুমোদন দিলো সরকার
৩ লাখ টন ডিজেল ক্রয়ের অনুমোদন দিলো সরকার

ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে জ্বালানি চাহিদা পূরণের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ৩ লাখ Read more

ছুটির দিন হলেও যেসব এলাকায় ব্যাংক খোলা আজ
ছুটির দিন হলেও যেসব এলাকায় ব্যাংক খোলা আজ

শবে কদর ও ঈদুল ফিতরের আগের ছুটির মধ্যবর্তী দিনে সরকারি ছুটি থাকলেও তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং Read more

ডেমরা থেকে ভোলাগঞ্জের লুট হওয়া ৪০ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার
ডেমরা থেকে ভোলাগঞ্জের লুট হওয়া ৪০ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা খনিজ পাথর রাজধানীর ডেমরা থেকে উদ্ধার করেছে Read more

সোমবার হাদিকে নেওয়া হবে থাইল্যান্ড, এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা
সোমবার হাদিকে নেওয়া হবে থাইল্যান্ড, এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার থাইল্যান্ডের ব্যাংকক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন