আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদান প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো কার্ড ও গাড়ির স্টিকার পেতে হলে অনলাইনে আবেদন করতে হবে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। তিনি বলেন, ‘প্রত্যেক নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন অথবা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে আবেদন করতে হতো। আবেদন অনুমোদনের পর কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হতো। এতে সময়ের অপচয়ের পাশাপাশি নির্বাচন কমিশনেরও উল্লেখযোগ্য ব্যয় হতো। সে কারণে এবার আগের পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’মো. রুহুল আমিন মল্লিক জানান, এবার আবেদন অনলাইনে নেওয়া হবে। এ জন্য একটি ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে। আবেদন অনুমোদিত হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা ঘরে বসেই নিজেদের সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা তাদের কার্ড ও গাড়ির স্টিকার ডাউনলোড করতে পারবেন।আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-এ। আবেদনকালে অফিসের প্যাডে করা আবেদনের কপি, আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল মা-মেয়ে সহ ৩ জনের
ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল মা-মেয়ে সহ ৩ জনের

পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলের দুই আরোহী ও এক পথচারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি Read more

কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু
কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মোঃ নোমান (১৫) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ Read more

জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, নুরসহ আহত অনেকে
জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, নুরসহ আহত অনেকে

ঢাকা কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ Read more

দেশে নব্য ফ্যাসিবাদের দোসররা দাপিয়ে বেড়াচ্ছে: জি এম কাদের
দেশে নব্য ফ্যাসিবাদের দোসররা দাপিয়ে বেড়াচ্ছে: জি এম কাদের

দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে, নব্য ফ্যাসিবাদের দোসররা দাপিয়ে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।রোববার (২০ Read more

জবাবটা গোলেই দিলেন হামজা
জবাবটা গোলেই দিলেন হামজা

হতে পারত জয়ের গল্প। অন্তত দারুণ দুই গোল করা হামজা চৌধুরী ও শমিত সোমের জয়টা প্রাপ্য ছিল। জয় না হলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন