বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের মা হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং এক আপসহীন নেত্রী। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তার মৃত্যুতে গভীর শোকাহত। মহান আল্লাহতায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।’বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে খোলা শোক বইয়ে সন্ধান কর‌লে এই তথ্য পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত স্বাক্ষরের জন্য প্রশাসনিক ভবন সংলগ্ন করিডোরে এই শোক বইটি রাখা হয়েছে। গত ৫ জানুয়ারি শোক বইটি উন্মুক্ত করা হয়। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক ব্যক্তি এতে স্বাক্ষর করে শোক প্রকাশ করেছেন।ময়মনসিংহ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ লিখেছেন, “আমরা অত্যন্ত ব্যথিত ও শোকাহত। এই মহীয়সী নারীর জন্য সকলের কাছে দোয়া চাই।”ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক লিখেছেন, “দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাত নসিব করুন। আমিন।”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খানসামা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জনের ‘ভুতুড়ে হাজিরা’ নিয়ে সমালোচনা
খানসামা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জনের ‘ভুতুড়ে হাজিরা’ নিয়ে সমালোচনা

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী ডেন্টাল সার্জন ডা. সুমনা আফরিন নিয়মিত দায়িত্বে অনুপস্থিত থাকার অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। অভিযোগ Read more

দুই মাসের মজুত ছিল, এত তেল গেল কোথায়: আসিফ মাহমুদ
দুই মাসের মজুত ছিল, এত তেল গেল কোথায়: আসিফ মাহমুদ

সরকার ক্ষমতা গ্রহণের এক মাসের মধ্যে ২ মাসের তেলের মজুত কমে আসার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা Read more

বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ১৬৩ জনকে অব্যাহতি
বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ১৬৩ জনকে অব্যাহতি

রাজধানীর রমনা ও শাহবাগ থানার বিস্ফোরক আইনের পৃথক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের Read more

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার (২৮ এপ্রিল) সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) কে. এম. Read more

গোয়ালন্দে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
গোয়ালন্দে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে ৬৪ গ্রাম হেরোইনসহ তাহেরা খাতুন (৪১) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন