ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে মন্তব্য করে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়ার শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জেসন হোল্ডার। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ক্রিকেটীয় বিরোধ নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানান তিনি। তার সেই বক্তব্য ঘিরেই প্রশ্ন উঠছে, আগামী মার্চে শুরু হতে যাওয়া আইপিএলের ১৯তম আসরে আদৌ দেখা যাবে কি না তাকে।গ্রেস হেইডেনের পডকাস্ট ‘গেম অন উইথ গ্রেস’-এ কথা বলতে গিয়ে ৩৪ বছর বয়সী হোল্ডার জানান, পাকিস্তানের বিপক্ষে শিরোপা জয়ের পর ভারতীয় দলের ট্রফি গ্রহণের আনুষ্ঠানিকতা এড়িয়ে যাওয়া তাকে ‘অস্বস্তিতে’ ফেলেছে। সেই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ক্রিকেটে রাজনীতির প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।হোল্ডার বলেন, ‘আমি ভারত-পাকিস্তান ‘বিফ’ পছন্দ করি না। এটা ক্রিকেটের অনেক বাইরে চলে গেছে, যা সত্যিই দুঃখজনক। ভারত এশিয়া কাপ জিতে ট্রফি নিতে না যাওয়াটা ছিল মাত্রাতিরিক্ত। এসব আমাদের খেলায় মানায় না। ক্রিকেটাররা বিশ্বদূত। আমরা যদি বিশ্বশান্তির কথা বলি, তাহলে আমাদের আইডলদের কাছ থেকে এমন আচরণ দেখতে চাই না।’ সাবেক এই অধিনায়ক আরও বলেন, পরিবর্তন আসতে পারে প্রভাবশালী দেশ ও ক্রিকেটারদের হাত ধরেই। মাঠে হাত মেলানো, পারস্পরিক সম্মান দেখানোর মতো ছোট ছোট উদ্যোগও বড় বার্তা দিতে পারে—এমনটাই তার বিশ্বাস।এই বক্তব্য প্রকাশের পরপরই নেট দুনিয়ায় আলোচনা তুঙ্গে ওঠে। কেউ কেউ শঙ্কা প্রকাশ করছেন, এর প্রভাব পড়তে পারে আইপিএলে তার ভবিষ্যতের ওপর। গুজরাট টাইটান্সের হয়ে তার খেলা নিয়েও অনিশ্চয়তার কথা বলছেন অনেক বিশ্লেষক। ফ্র্যাঞ্চাইজির জন্য এই মন্তব্য অস্বস্তির কারণ হতে পারে বলেও মত রয়েছে।উল্লেখ্য, ২০২৫ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো পারফরম্যান্সের সুবাদে আইপিএল ২০২৬ মৌসুমের জন্য গুজরাট টাইটান্স তাকে দলে নেয়। নিলামে প্রায় ৭ কোটি রুপি খরচ করে সাবেক চ্যাম্পিয়নরা এই অলরাউন্ডারকে কিনেছিল। তবে বিতর্কের এই আবহে শেষ পর্যন্ত আইপিএলের মঞ্চে হোল্ডারকে দেখা যাবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১২ ঘন্টা পর উদ্ধার হল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক
১২ ঘন্টা পর উদ্ধার হল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক

অবশেষে ১২ ঘন্টা পর পুলিশ উদ্ধার করল নরসিংদীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে। রোববার (১১ আগস্ট) দিবাগত রাত দেড়টার Read more

ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের মেয়েদের
ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের মেয়েদের

মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ নারী ফুটবল দল। সম্প্রতি ভুটান, তুর্কমেনিস্তান এবং শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের Read more

ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই নির্বাচন চান নূর
ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই নির্বাচন চান নূর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই নির্বাচন দিতে হবে। নির্বাচন যত তাড়াতাড়ি হবে, আমাদের জন্য তত Read more

গাজায় ফের গণহত্যা শুরু করতে অজুহাত খুঁজছেন নেতানিয়াহু: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
গাজায় ফের গণহত্যা শুরু করতে অজুহাত খুঁজছেন নেতানিয়াহু: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে গণহত্যা ফের শুরু করতে অজুহাত খুঁজছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমনটাই অভিযোগ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী Read more

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা ‘বিপজ্জনক নজির’: চীন
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা ‘বিপজ্জনক নজির’: চীন

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা ‘বিপজ্জনক নজির’ বলে মন্তব্য করেছে চীন। স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) নিরাপত্তা পরিষদে দেয়া এক বক্তব্যে Read more

চোরাচালানের মাধ্যমে অর্জিত ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
চোরাচালানের মাধ্যমে অর্জিত ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

স্বর্ণ চোরাচালানের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শ্যাম ঘোষ নামে এক ব্যক্তির সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন