বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কটকস্থল গ্রামে চুন্নু সরদারের বাড়ির সামনে অবস্থিত একটি আয়রন ব্রিজ ভেঙে গাছবোঝাই একটি ঠেলাগাড়ি খালে পড়ে গেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ঠেলাগাড়িতে করে বড় গাছ নিয়ে ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ ব্রিজের একাংশ ভেঙে পড়ে যায়। এতে গাছসহ ঠেলাগাড়িটি পাশের সাউদের খালে পড়ে যায়। এ ঘটনায় ব্রিজ পারাপারের সময় আরিফ নামের এক যুবক আহত হন। তিনি ওই ওয়ার্ডের এক মহিলা মেম্বারের বড় ভাই বলে জানা গেছে।দুর্ঘটনার পর থেকে ওই এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী এবং মসজিদের মুসল্লিসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। উত্তর মাদ্রা, গোরোক্ষডোবা, দক্ষিণ মাদ্রা, তাঁরাকুপি, নন্দনপট্টি ও কটকস্থলসহ অন্তত ২ হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।এ বিষয়ে অভিযোগ করে বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. চুন্নু সরদার বলেন, “আমি গাছ ক্রেতা মাসুদ সরদারকে আগেই বলেছিলাম ব্রিজটির অবস্থা ভালো নয়। অন্য কোনো পথ দিয়ে গাছ নেওয়ার অনুরোধ করেছিলাম। কিন্তু সে আমার কথা না শুনে ব্রিজের ওপর দিয়েই গাছ নিয়ে যায়। এতে ব্রিজের একাংশ ভেঙে পড়ে যায়।”এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, “বিষয়টি আমি দেখছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় দেশীয় অস্ত্রসহ মৎস্যজীবী দলের সভাপতি গ্রেফতার
সিংড়ায় দেশীয় অস্ত্রসহ মৎস্যজীবী দলের সভাপতি গ্রেফতার

নাটোরের সিংড়ায় অনুমোদন বিহীন ব্যক্তিগত বিএনপি পার্টি অফিসে বাংলাদেশ সেনাবাহিনীর সিংড়া আর্মি ক্যাম্পের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা Read more

আইসিসি র‌্যাঙ্কিংয়ে নাসুম-সাইফের বাজিমাত
আইসিসি র‌্যাঙ্কিংয়ে নাসুম-সাইফের বাজিমাত

আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। টি-টোয়েন্টি সিরিজে সিরিজসেরা হয়ে এবার জায়গা করে নিয়েছেন আইসিসি র‍্যাঙ্কিংয়ের Read more

পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় মামলা
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় মামলা

পাবনার আটঘরিয়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনার পাঁচদিন পর পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে। বিএনপির পক্ষ থেকে একটি ও জামায়াতের পক্ষ থেকে Read more

মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজে টেন্ডার ছাড়াই গাছ বিক্রির অভিযোগ
মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজে টেন্ডার ছাড়াই গাছ বিক্রির অভিযোগ

মুন্সিগঞ্জ শহরের সরকারি মহিলা কলেজের কয়েকটি পুরাতন গাছ টেন্ডার ছাড়াই কেটে বিক্রির অভিযোগ উঠেছে অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ মোল্লার Read more

পত্রিকা: ‘দেশে ফিরছেন তারেক গুলশানে বাড়ি প্রস্তুত’
পত্রিকা: ‘দেশে ফিরছেন তারেক গুলশানে বাড়ি প্রস্তুত’

বুধবার ঢাকা থেকে প্রকাশিত বেশির ভাগ পত্রিকার প্রথম পাতায় ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার খবর গুরুত্ব পেয়েছে। এছাড়া তারেক রহমানের Read more

উড্ডয়নের পরই যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
উড্ডয়নের পরই যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় বিমানে থাকা ৪ জন আরোহী প্রাণ হারিয়েছেন।যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন