রাজধানীর বনানী থানার চাঁদাবাজির মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। রবিবার (১০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে তাঁকে গ্রেপ্তার দেখান। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।সকালে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও বনানী থানার উপপরিদর্শক রাজিউল আমিন গ্রেপ্তার দেখাতে আবেদন করেন। পরে ১১টা ৪০ মিনিটের দিকে তাঁকে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে তোলা হয়। এরপর শুনানি শুরু হয়।শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, ‘সেনা সমর্থিত সরকারের সময় আসামি বাবুর নেতৃত্বে বৈশাখী টিভির কার্যালয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। তারা নগদ সাড়ে ৪ লাখ টাকা নিয়ে যান। এ মামলায় গ্রেপ্তার দেখানোর প্রার্থনা করছি। গ্রেপ্তার দেখানোর পর তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে আদালত তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর পুলিশ প্রহরায় তাঁকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।’এর আগে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে ১৭ সেপ্টেম্বর সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।চলতি বছরের ১১ জানুয়ারি মোজাম্মেল বাবুসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা করেন বৈশাখী মিডিয়া লিমিটেডের চৌধুরী মো. হুমায়ুন কবির। মোজাম্মেল বাবুসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ, সেনা সমর্থিত সরকারের সময় তারা ২০০৭ সালের ১৭ মার্চ বৈশাখী টিভির অফিসে যান। তখন তারা ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং বৈশাখী টিভির শেয়ার হোল্ডার করতে চাপ দিতে থাকেন। এক পর্যায়ে তারা তিন লাখ টাকার শেয়ারের ফরমে স্বাক্ষর করে নেন। আলমারিতে থাকা সাড়ে চার লাখ টাকা নিয়ে যান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন হেফাজতের নেতাকর্মীরা
সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন হেফাজতের নেতাকর্মীরা

নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্রাজেডি ও আওয়ামী শাসনামলে সব গণহত্যার বিচারসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার Read more

উল্লাপাড়ায় সাধারণ ডায়েরির পরদিন পুকুরে ভেসে উঠলো লাশ
উল্লাপাড়ায় সাধারণ ডায়েরির পরদিন পুকুরে ভেসে উঠলো লাশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আল মামুন (৪৭) নামে এক ব্যক্তির লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। সে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের পংখারুয়া Read more

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যেই দেশটিতে সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে Read more

কিশোরীকে পতিতালয়ে বিক্রির অভিযোগে পাচারকারী গ্রেপ্তার
কিশোরীকে পতিতালয়ে বিক্রির অভিযোগে পাচারকারী গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবের রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৪ বছরের এক কিশোরীকে ফুসলিয়ে ময়মনসিংহ পতিতালয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগে মানবপাচার চক্রের অন্যতম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন