বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) পরিচালিত ‘সহকারী প্রোগ্রামার’ (নবম গ্রেড) পদে নিয়োগে চরম অবিচারের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মো. বোরহান উদ্দিন।প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নিয়োগের সব ধাপ সফলভাবে উত্তীর্ণ হয়ে মেধাক্রমে প্রথম স্থান অর্জন করার পরও চূড়ান্ত প্রজ্ঞাপনে নিজের নাম না দেখে হতবাক ও গভীরভাবে হতাশ হওয়ার কথা জানিয়েছেন তিনি।সহকারী প্রোগ্রামার পদের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ২০২১ সালে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে প্রকাশিত হয়। এর পর ২০২২ ও ২০২৩ সালে পর্যায়ক্রমে প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়। দীর্ঘ এই প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৮ জুলাই বিপিএসসি চারজন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করে। এতে মেধাক্রমে প্রথম ছিলেন মো. বোরহান উদ্দিন। তবে ২০২৬ সালের ১ জানুয়ারি প্রকাশিত চূড়ান্ত প্রজ্ঞাপনে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়নি।ভুক্তভোগী বোরহান উদ্দিন জানান, স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন কোনো আপত্তি ছাড়াই সম্পন্ন হওয়ার পরও হঠাৎ করে প্রজ্ঞাপনে তার নাম বাদ পড়া রহস্যজনক ও প্রশ্নবিদ্ধ। তিনি জানান, তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা, মামলা কিংবা অপরাধমূলক ইতিহাস নেই। তবু ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হওয়ায় তিনি চরম হতাশায় ভুগছেন।এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, ‘কমিশন চারজন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করেছিল। তবে সুপারিশের পরও স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনের মতো কিছু আনুষ্ঠানিক ধাপ থাকে। তার পুলিশ ভেরিফিকেশনে হয়তো কোনো সমস্যা ছিল। কমিশনের কাজ শুধু সুপারিশ করা, এর বাইরে আমাদের এখতিয়ার নেই।’এই ঘটনার পর নোবিপ্রবি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষার্থীরা বলছেন, ভুল বা ভুয়া ভেরিফিকেশনের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন যেন ভেঙে না যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে সড়ক Read more

লক্ষ্মীপুরে অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা, দল থেকে বহিস্কার সেই নেতা
লক্ষ্মীপুরে অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা, দল থেকে বহিস্কার সেই নেতা

লক্ষ্মীপুরে একটি একনলা বন্দুক নিয়ে গ্রেপ্তার হওয়ায় যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) Read more

রংপুরে নদীতে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার
রংপুরে নদীতে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ৪১ ঘণ্টা পর এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস Read more

আফগানিস্তানের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ভারত
আফগানিস্তানের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ভারত

আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি আবারও সমর্থন জানিয়েছে ভারত। দেশটি জানায়, আফগানদের সার্বভৌত্বের প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।বৃহস্পতিবার (৩০ Read more

পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুরে বাজি ফোটানোকে কেন্দ্র করে পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ও উত্তেজনা Read more

নবীনগরে শিক্ষার্থী জুঁই হত্যার প্রতিবাদে মানববন্ধন
নবীনগরে শিক্ষার্থী জুঁই হত্যার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের প্রাক্তন শিক্ষার্থী ফারজানা আক্তার জুঁই হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন