পৌষের শেষভাগে এসে প্রচণ্ড ঠাণ্ডায় বিপর্যস্ত জনজীবন। চলনবিল অধ্যুষিত পাবনার ভাঙ্গুড়া উপজেলাও কনকনে শীত আর ঘন কুয়াশার চাদরে ঢাকা। এর মধ্যেও ক্লান্তি নেই উপজেলার কৃষক ও কৃষিশ্রমিকদের। ভোরের আলো ফোটার সাথে সাথেই মাঠে নামছেন তারা। বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সরিষা, ভুট্টা, আলু, গম, পেঁয়াজ, রসুন, মরিচসহ নানা রবিশস্য। কোথাও কোথাও ফসল ঘরে তোলার অপেক্ষা। তাইতো শীতের তীব্রতা উপেক্ষা করেই জমি পরিচর্যায় ব্যস্ত সময় পার করার চিত্র চোখে পড়ছে পুরো উপজেলাজুড়েই। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকালের তীব্র শীতের মধ্যেই সাধ্যমতো গরম পোশাক পরে কুয়াশা ঢাকা মাঠে দল বেঁধে কাজে ব্যস্ত কৃষকেরা। বিরুপ আবহাওয়ার দাপটেও ফসলের মায়ায় মাঠে কাজ করছেন তারা।ভাঙ্গুড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের কারণে উপজেলায় রবি ফসল, বোরো ধানের বীজতলা এবং মৌচাষিদের মধু সংগ্রহে বিরূপ প্রভাব পড়ছে। উপজেলার বিভিন্ন মাঠে সরিষা, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন মৌসুমি ফসল ও বোরো ধানের বীজতলা রয়েছে। মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় শীতকালীন বিভিন্ন ফসল ভালো হলেও বোরো বীজতলা ক্ষতির মুখে পড়েছে। পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দেওয়ার পাশাপাশি হালকা সেচ দিচ্ছেন কৃষকেরা। আবার কেউ কেউ করছেন পুষ্টি উপাদান ও কীটনাশক স্প্রে। প্রতিকূলতা জয় করে জীবিকার সংগ্রামে অবিচল থাকা কৃষক ও কৃষি শ্রমিকেরা এখনো গ্রামীণ অর্থনীতির প্রাণশক্তি হয়ে মাঠে কাজ করে যাচ্ছেন।ভাঙ্গুড়া উপজেলার উত্তর মেন্দা গ্রামের কৃষক নকিবুল ইসলাম বলেন, হাড়কাঁপানো শীত আর কুয়াশাযুক্ত মাঠে কাজ করতে কিছুটা বেশি টাকা নিচ্ছেন কৃষিশ্রমিকেরা। সরিষার ভালো ফলনের আশায় শীত ও উৎপাদন খরচ উপেক্ষা করে কঠোর পরিশ্রম করছি আমরা। ঠান্ডার মধ্যে মাঠে কাজ শুরু করলেও বেশিক্ষণ টিকে থাকা কষ্টকর হয়ে পড়ছে।এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘শীত ও ঘন কুয়াশার কারণে ফসলের ক্ষতির আশঙ্কা থাকায় কৃষকদের ফসল সুরক্ষায় আগাম সতর্কতা ও করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে। মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা নিয়মিত ফসলের অবস্থা পর্যবেক্ষণ করছেন, যাতে কোনো ক্ষতি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে: ধর্ম উপদেষ্টা
দেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে: ধর্ম উপদেষ্টা

বাংলাদেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাইয়ের কার্যক্রম শুরু করছে। আগামী ২০২৬ ইং ফেব্রুয়ারি Read more

‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব’
‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব’

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এই চুক্তির প্রথম ধাপের বাস্তবায়ন Read more

ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল
ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল

বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউক্রেন যুদ্ধ নি‌য়ে চলমান আলোচনা সংক্রান্ত ব্যস্ততার কারণে এ‌শিয়ার Read more

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

৩ দফা দাবি আদায়ে আগামীকাল সোমবার থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষকরা।রবিবার (১৯ অক্টোবর) হাইকোর্ট মাজার Read more

কালিয়াকৈরে ধর্ষণ ও চুরির অভিযোগ ৩ যুবকের বিরুদ্ধে, গ্রেপ্তার ১
কালিয়াকৈরে ধর্ষণ ও চুরির অভিযোগ ৩ যুবকের বিরুদ্ধে, গ্রেপ্তার ১

গাজীপুরের কালিয়াকৈরে এক গার্মেন্টস কর্মী নারীকে দলবদ্ধ ধর্ষণ ও মালামাল চুরির অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে Read more

ড. ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য হোটেলে পৌঁছেছেন তারেক রহমান
ড. ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য হোটেলে পৌঁছেছেন তারেক রহমান

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য হোটেল ডোরচেস্টারে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এর আগে শুক্রবার (১৩ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন