মুন্সিগঞ্জের মিরকাদিমে ঐতিহ্যবাহী রিকাবিবাজার খাল খনন, খালের দুইপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( সকাল ১০টার দিকে সদর উপজেলার রিকাবিবাজার খালের পতনমুখে রিকাবিবাজার উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘মিরকাদিম পৌর খাল ও পরিবেশ রক্ষা মঞ্চ’ মানববন্ধনটির আয়োজন করে। এতে শিক্ষার্থী, পরিবেশকর্মী, সামাজিক সংগঠন ও স্থানীয় অর্ধশতাধিক মানুষ অংশ নেন। কর্মসূচির মূল স্লোগান ছিল ‘খাল বাঁচাও, মিরকাদিম বাঁচাও’।বক্তারা জানান, রিকাবিবাজার খালটি শতবর্ষী। ধলেশ্বরী নদী থেকে উৎপত্তি হয়ে এটি ইছামতীতে মিশেছে। একসময় এ খাল দিয়ে বড় বড় মালবাহী নৌকা ও যাত্রীবাহী ট্রলার চলাচল করত। স্থানীয়রা পানিটি ব্যবহার করতেন দৈনন্দিন কাজে। কিন্তু খালের দুইপাশে দখল ও পৌরসভার বর্জ্য ফেলার কারণে খালটি ভরাট হয়ে গেছে। ফলে গত সাত-আট বছর ধরে পানির প্রবাহ বন্ধ হয়ে খালটি নর্দমায় পরিণত হয়েছে। পচা পানি ও দুর্গন্ধে নাগরিক জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে।বক্তারা আরও বলেন, মানুষ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত খাল পুনঃখনন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।মিরকাদিম পৌর খাল ও পরিবেশ রক্ষা মঞ্চের সভাপতি মাহফুজ আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সুমন, ফাহমিদা নাজরিন (গ্রিন ভয়েস), মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান, কবি তাহের মাহমুদ ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর পলাশ।সভাপতি মাহফুজ আহমেদ বলেন, ‘খাল ও পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রশাসনের আশ্বাস নয়, বাস্তব পদক্ষেপ না পাওয়া পর্যন্ত আমাদের নাগরিক আন্দোলন অব্যাহত থাকবে।’কর্মসূচি শেষে জেলা প্রশাসক, পৌর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূঞাপুরে ইউএনও কে হুমকি, যুবক আটক
ভূঞাপুরে ইউএনও কে হুমকি, যুবক আটক

টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওকে) অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদর্শন করার অভিযোগে রানা (৩০) Read more

এক মিনিটের জন্যও ইন্টারনেট বন্ধ নয়, টেলিকমিউনিকেশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন
এক মিনিটের জন্যও ইন্টারনেট বন্ধ নয়, টেলিকমিউনিকেশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

ইন্টারনেট সেবাকে মৌলিক অধিকারের সমপর্যায়ভুক্ত করতে এবং এর নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করতে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন Read more

হামের লক্ষণ ও সংস্পর্শে আসার পর যা যা করবেন
হামের লক্ষণ ও সংস্পর্শে আসার পর যা যা করবেন

হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ, যা সাধারণত আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার ৭ থেকে ১৪ দিন পর প্রকাশ পায়। হামের Read more

নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল
নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় গেছে বিএনপির একটি Read more

ম্যাক্সওয়েলের ঝড়ে আবার হারলো ওয়েস্ট ইন্ডিজ
ম্যাক্সওয়েলের ঝড়ে আবার হারলো ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টিতে ২০০ রান করেও জয়ের নিশ্চয়তা নেই। এটি যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অস্ট্রেলিয়া। সিরিজের ৩য় ম্যাচে Read more

নওগাঁয় লাঠির আঘাতে চাচা নিহত, দুই ভাতিজা গ্রেপ্তার
নওগাঁয় লাঠির আঘাতে চাচা নিহত, দুই ভাতিজা গ্রেপ্তার

নওগাঁর আত্রাইয়ে লাঠির আঘাতে চাচা আজিজার রহমান (৬৮) নিহতের ঘটনায় দুই ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর রাতে নাটোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন