ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে নির্বাচনী ব্যয় মেটাতে সমর্থকদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস পোস্ট করে তিনি এই আহ্বান জানান।পোস্টে হান্নান মাসউদ লেখেন, তিনি এমন রাজনীতিতে বিশ্বাস করেন যেখানে ক্ষমতার চেয়ে মানুষ, স্বার্থের চেয়ে সততা এবং প্রভাবের চেয়ে ন্যায়বিচার বড়। তার মতে, উন্নয়ন শুধু অবকাঠামো নয়, বরং বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গড়ে তোলাই আসল উন্নয়ন। তিনি জানান, তার রাজনীতি কোনো ব্যক্তি বা প্রভাবশালী গোষ্ঠীর অর্থে পরিচালিত হোক—এটি তিনি চান না। বড় অঙ্কের অর্থ ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণে চাপ সৃষ্টি করতে পারে বলেই তিনি দাবি করেন।হান্নান মাসউদের ভাষ্য, যার অর্থে রাজনীতি চলে, শেষ পর্যন্ত রাজনীতি তার কথাই শোনে আমি চাই আমার রাজনীতি শুনুক হাতিয়ার সাধারণ মানুষের কথা।তিনি বলেন, সমর্থকদের ছোট ছোট অবদান শুধু নির্বাচনী তহবিল নয়, বরং এটি একটি নৈতিক অবস্থান হাতিয়ার মানুষ নিজেদের প্রতিনিধি নিজেরাই গড়ে তুলতে চান। এ কথার বহিঃপ্রকাশ। ভবিষ্যতে জনগণের কাছে জবাবদিহির নৈতিক শক্তি হিসেবেই এটিকে দেখছেন তিনি। কাজের মাধ্যমে আস্থার প্রতিদান দেওয়ার অঙ্গীকার করে হান্নান মাসউদ বলেন, হাতিয়ায় ন্যায়নিষ্ঠ, স্বচ্ছ ও বৈষম্যহীন উন্নয়ন বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণই তাঁর সবচেয়ে বড় শক্তি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণের শক্তিতেই সৎ ও ইনসাফভিত্তিক রাজনীতি সম্ভব।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জে পরকিয়ার জেরে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে পরকিয়ার জেরে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকিয়ার সূত্র ধরে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হয়েছেন এক গৃহবধূ। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ১১টায় Read more

বড়াইগ্রামে ৬ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে বিনষ্ট
বড়াইগ্রামে ৬ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে বিনষ্ট

নাটোরের বড়াইগ্রামে অভিযান চালিয়ে প্রায় ছয় লাখ টাকা মূল্যের মাছ ধরার দুই শতাধিক নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করার পর Read more

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রেলপথ অবরোধের পর এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে Read more

ভাঙ্গুড়ায় ‘ভোরের ফুটবল’ বদলাচ্ছে সমাজ
ভাঙ্গুড়ায় ‘ভোরের ফুটবল’ বদলাচ্ছে সমাজ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সকাল বেলায় ফুটবল খেলা বেশ জনপ্রিয়তা লাভ করেছে। স্থানীয়রা দলবদ্ধভাবে সকালে ফুটবল খেলে সময় কাটান এবং শরীরচর্চা Read more

ফের শাহবাগ অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের
ফের শাহবাগ অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনশনরত মুমূর্ষু শিক্ষার্থীদের বাঁচাতে শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে ঢাবি, বুয়েট জাবি, জবিসহ সাত Read more

দাউদকান্দিতে ঝড়ে হেলে পড়া খুঁটি, মহাসড়কে যান চলাচলে বিঘ্ন
দাউদকান্দিতে ঝড়ে হেলে পড়া খুঁটি, মহাসড়কে যান চলাচলে বিঘ্ন

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে দাউদকান্দিতে রাতভর প্রবল দমকা হাওয়ায় বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন