ঈদের পর শোবিজে পড়েছে বিয়ের ধুম। অভিনেতা শামীম হাসান সরকারের বিয়ের খবরের সঙ্গে শুক্রবার (৪ এপ্রিল) আরও একটি বিয়ের চমক ঘটে। জানা গেলো, বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন সাম্প্রতিক সময়ের আলোচিত সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধি ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাবা খান বিয়ে করেছেন। শামীম হাসান সরকার ও রাবা খানের বিয়ের রেশ কাটতে না কাটতেই ফের এলো আরও এক বিয়ের খবর। দীর্ঘদিন চুপিসারে চুটিয়ে প্রেম করার পর অবশেষে বিয়ে করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন। রোববার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের উপস্থিতি উত্তরায় তাদের বিয়ে হয়েছে বলে জানা গেছে। তবে এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত বিয়ে নিয়ে তাদের মন্তব্য পাওয়া যায়নি। তারা বিয়ে করেছেন এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী মনিরা মিঠু।জানা গেছে, জামিল-মুনমুন একসঙ্গে বেশকিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন। একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের পরিচয়। সেই পরিচয় প্রেমে গড়ায়। অতঃপর তাদের চার হাত এক হয়েছে।দেশের নাট্যাঙ্গনে জামিল একটি জনপ্রিয় মুখ। এরই মধ্যে তিনি অভিনয় করেছেন অসংখ্য নাটকে। অভিনয়ে তার অভিষেক ঘটে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’- এ অংশগ্রহণের মাধ্যমে। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগী ছিলেন তিনি।অন্যদিকে, বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছেন মুন। এরপর নাম লেখান টিভি নাটকে। অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেরোবিতে ছাত্র উপদেষ্টা ও প্রক্টরের চেয়ারে শাড়ি-চুড়ি রেখে তোপারে মুখে সমন্বয়করা
বেরোবিতে ছাত্র উপদেষ্টা ও প্রক্টরের চেয়ারে শাড়ি-চুড়ি রেখে তোপারে মুখে সমন্বয়করা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র উপদেষ্টা ও প্রক্টরের চেয়ারে শাড়ি-চুড়ি রাখায় তোপের মুখে পড়েছে সমন্বয়করা। রোববার (২০ জুলাই) বিকেল ৫ Read more

খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার সকাল Read more

গার্মেন্টস শ্রমিকের স্ত্রীকে অপবাদ দিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ
গার্মেন্টস শ্রমিকের স্ত্রীকে অপবাদ দিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে এক গার্মেন্টস শ্রমিকের স্ত্রীকে (২৭) পরকীয়া ‘অপবাদ’ দিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টার সময় Read more

শুল্ক কার্যকরের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রে ভারতের নতুন লবিস্ট নিয়োগ
শুল্ক কার্যকরের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রে ভারতের নতুন লবিস্ট নিয়োগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা ৫০ শতাংশ শুল্ক কার্যকরের আগে তা কমানো নিয়ে দর-কষাকষির জন্য দ্বিতীয় একটি লবিং Read more

বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ
বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ

বাংলাদেশে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে আজ বুধবার। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ অংশগ্রহণকারীরা এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন