পৌষ মাসের কনকনে শীতে যবুথবু দেশের উত্তরাঞ্চলের সাধারণ মানুষ। শীত বেড়ে যাওয়ায় গরম কাপড় কিনতে ছুটছেন ফুটপাতের কাপড়ের দোকানে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ভীড় বেশি এসব দোকানে।  নাটোরের সিংড়া পৌর শহরের বাসস্ট্যান্ড ও কলেজ রোডের ফুটপাত এলাকায় বসেছে ১৫ থেকে ২০ টি অস্থায়ী পুরাতন কাপড়ের দোকান। এসব দোকানে ৫০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে মিলছে শীতের পুরাতন কাপড়। আধা পুরাতন কাপড় পাওয়া যাচ্ছে ১৫০ টাকা ৩৫০ টাকার মধ্যে আর নতুন কাপড় সাধারণত ২৫০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে পাওয়া যায়। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এখানে বেচাকেনা চলে। সিংড়া বাসস্ট্যান্ড এলাকার ফুটপাতের কাপড় ব্যবসায়ি আব্দুল কাদের জানান, দেশি-বিদেশি, নতুন-পুরাতন সব ধরনের কাপড় পাওয়া যাচ্ছে এখানে। তিনি জানান, চট্রগ্রাম থেকে গত দুই সপ্তাহে আগে মাল এনেছেন তিনি। দুই দিন ধরে বেচাকেনা বেশ ভালো হচ্ছে। ফুটপাতের পাশাপাশি বেচাকেনার ভীড় বেড়েছে মার্কেটের কাপড়ের দোকানগুলোতেও। এসব দোকানে  হুডি, মোটা গেঞ্জি, জ্যাকেট, সুয়েটার, মেয়েদের কার্ডিগান, শর্ট কোর্ট, বেলবেড জ্যাকেট, ডেনিম শার্ট, বাচ্চাদের শীতের জামা, কানটুপি, মাফলার, মোজাসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র নিয়ে বসেছেন ফুটপাতে। সিংড়া পৌর শহরের বিভিন্ন মার্কেট ও ফুটপাতের দোকানে শীতবস্ত্রের দাম যাচাই করে দেখা যায়, হুডি ২৫০ টাকা খেকে ৫০০ টাকা, মোটা গেঞ্জি ১৫০ টাকা থেকে ২৫০ টাকা, মেয়েদের কার্ডিগান ৩০০ টাকা থেকে ৮০০ টাকা, সুয়েটার ২৫০ টাকা থেকে ৩০০ টাকা, মোটা জ্যাকেট ৫০০ টাকা থেকে ৭০০ টাকা, কানটুপি ৬০ টাকা থেকে ১২০ টাকা, মাঙ্কি টুপি ৪০ টাকা ৬০ টাকা, শর্ট কোর্ট ৪০০ টাকা থেকে ৭০০ টাকা, ছোটদের শীতের পোশাক ১০০টাকা থেকে ৩০০ টাকা, পা মোজা ৩০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।ফুটপাতে শীত বস্ত্র কিনতে আসা নুরজাহান খাতুন নামের এক ক্রেতা জানান, ছোট ছেলে মেয়ের জন্য কিছু শীতের কাপড় কিনলাম। টাকার বাজেট কম তাই মার্কেটে কিনতে যায়নি। এখান থেকে কিনলাম। অনেকটা সাশ্রয়ি দামেই কিনেছি।অটো রিক্সা চালক খাদেম আলী নামের আরেক ক্রেতা জানান, দরদাম করে আধা পুরাতন একটা জ্যাকেট কিনলাম। দাম নিলো ৩২০ টাকা। বেশ মোটা। এবারের শীত এটা দিয়েই চলে যাবে ইনশাআল্লাহ।  সিংড়া সরকারি কলেজ রোড এলাকার ফুটপাত ব্যবসায়ি তারেক রহমান জানান, গত বছর অগ্রহায়ণ মাস থেকেই বেচাকেনা ভালো ছিল। এখন পৌষ মাস। প্রায় একমাস পর এবছর সবেমাত্র বেচাকেনা শুরু হলো।তিনি বলেন, ‘শীত যত বাড়ে বেচাকেনাও তত বাড়ে। সারা বছর যা বেচাকেনা করি শীতের তিন মাস তার চেয়ে বেশি বেচাকেনা হয়।’ আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুরে এলজিইডি ভবনে আগুন, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র
দিনাজপুরে এলজিইডি ভবনে আগুন, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র

দিনাজপুর স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর পাঁচটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ভবনটির দ্বিতীয় Read more

৯ ভারতীয়কে পুশ ইন করেছে বিএসএফ
৯ ভারতীয়কে পুশ ইন করেছে বিএসএফ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী সীমান্ত দিয়ে ৯ ভারতীয় নাগরিককে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৩ Read more

যারা পিআর চাচ্ছে, তারা ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাইছে: খোকন তালুকদার
যারা পিআর চাচ্ছে, তারা ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাইছে: খোকন তালুকদার

আজ যারা পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, তারা মূলত আবারও ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাইছে। এ দেশে সেটি কোনোভাবেই হতে দেওয়া Read more

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। রবিবার (১১ মে) রাত সাড়ে ৯টায় মহাসড়কের চর বাউশিয়ায় ঢাকামুখী Read more

যত্রতত্র মহাসড়কে পার্কিং, ৫ গাড়িচালক গুনলেন জরিমানা
যত্রতত্র মহাসড়কে পার্কিং, ৫ গাড়িচালক গুনলেন জরিমানা

আইনের তোয়াক্কা না করে যত্রতত্র গাড়ি পার্কিং করায় চট্টগ্রামের সীতাকুণ্ডে পাঁচ গাড়িচালককে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার Read more

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৭
ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৭

ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাত ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।শুক্রবার (১৯ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন