আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা জমা দিয়েছেন। এসব হলফনামায় উঠে এসেছে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের প্রার্থীদের আয়, সম্পদ ও শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য।কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভূরুঙ্গামারী)এই আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা তার হলফনামায় উল্লেখ করেছেন, তার বার্ষিক আয় ৫ লাখ ৯ হাজার ৩৩৮ টাকা। মোট সম্পদের পরিমাণ ২০ কোটি টাকা। তার স্ত্রীর বার্ষিক আয় ৮ লাখ ৭৫ হাজার ৬৯৫ টাকা। শিক্ষাগত যোগ্যতা বিএ পাস।বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম তার আয়কর রিটার্নে বার্ষিক আয় দেখিয়েছেন ৫ লাখ ৫৬ হাজার ৫৮৪ টাকা। তার মোট সম্পদের পরিমাণ ৬২ লাখ ১৭ হাজার ৯১৩ টাকা। তিনি স্ত্রীর সম্পদের হিসাব উল্লেখ করেননি। শিক্ষাগত যোগ্যতা এমএসএস (অর্থনীতি)।জাতীয় পার্টির মনোনীত প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন ৬ লাখ ২৫ হাজার টাকা। তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৯২ লাখ ৩১ হাজার ৩৭৩ টাকা। তার স্ত্রীর নামে সম্পদের পরিমাণ ৫১ লাখ ২৫ হাজার ৭০ টাকা। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি।বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মো. হারিসুল বারী তার বার্ষিক আয় দেখিয়েছেন ৮৩ লাখ ৭৯ হাজার ৮২১ টাকা। মোট সম্পদের পরিমাণ ৬ কোটি টাকা। তার স্ত্রীর করমুক্ত বার্ষিক আয় ৪ লাখ ৩৪ হাজার ৫৪১ টাকা এবং স্ত্রীর নামে সম্পদের পরিমাণ ৩ কোটি ২৩ লাখ ১ হাজার ৫৯৭ টাকা। তিনি স্নাতক ডিগ্রিধারী।কুড়িগ্রাম-২ (রাজারহাট, ফুলবাড়ী ও কুড়িগ্রাম সদর)এই আসনে নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ তার হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন ১৫ লাখ ৬ হাজার ৭৮৫ টাকা। তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৩৫ লাখ টাকা। তার স্ত্রীর নামে সম্পদের পরিমাণ ৩ কোটি টাকা। শিক্ষাগত যোগ্যতা এমএ।জামায়াতের মনোনীত প্রার্থী মো. ইয়াছিন আলী বার্ষিক আয় দেখিয়েছেন ৬ লাখ ৭৫ হাজার টাকা। তার মোট সম্পদের অর্জনকালীন মূল্য ৬ কোটি ৫০ লাখ টাকা। শিক্ষাগত যোগ্যতা এলএলবি।বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আতিকুর রহমান মুজাহিদ তার বার্ষিক আয় দেখিয়েছেন ৪ লাখ ৪৫ হাজার টাকা। মোট সম্পদের পরিমাণ ২৯ লাখ ৬০ হাজার টাকা। তিনি স্ত্রীর সম্পদের হিসাব উল্লেখ করেননি। শিক্ষাগত যোগ্যতা পিএইচডি।কুড়িগ্রাম-৩ (উলিপুর)এই আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপির মনোনীত প্রার্থী তাসভীর-উল ইসলাম তার হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন ১ কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৫৭৩ টাকা। তার মোট সম্পদের পরিমাণ ৫০ কোটি টাকা। তার স্ত্রী ১০ কোটি টাকার সম্পদের মালিক। শিক্ষাগত যোগ্যতা বিএসসি।জামায়াতের মনোনীত প্রার্থী মো. মাহবুবুল আলম সালেহী পেশায় আইনজীবী। তার বার্ষিক আয় ২২ লাখ ৩ হাজার ২৫৬ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ৪৮ লাখ ৪৩ হাজার ২৫৬ টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর।কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী)এই আসনে আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির মনোনীত প্রার্থী মো. আজিজুর রহমান তার হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন ৪ লাখ ৮০ হাজার টাকা। মোট সম্পদের পরিমাণ ১০ কোটি টাকা। তিনি স্ত্রীর সম্পদের হিসাব উল্লেখ করেননি। শিক্ষাগত যোগ্যতা বিএসসি।এ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান তার বার্ষিক আয় দেখিয়েছেন ৪ লাখ ২ হাজার ৪০০ টাকা। মোট সম্পদের পরিমাণ ৪৮ লাখ টাকা। তিনি স্ত্রীর সম্পদের তথ্য দেননি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারের রামুতে রহস্যজনকভাবে ৪ শিশু নিখোঁজ
কক্সবাজারের রামুতে রহস্যজনকভাবে ৪ শিশু নিখোঁজ

কক্সবাজারের রামুতে একই পরিবারের চার শিশু জুমার নামাজে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরের পর থেকে তাদের Read more

পঞ্চগড়ে অভাবী ভ্যানচালকের মুখে হাসি, নতুন ভ্যান উপহার দিলেন শ্রমিক নেতা
পঞ্চগড়ে অভাবী ভ্যানচালকের মুখে হাসি, নতুন ভ্যান উপহার দিলেন শ্রমিক নেতা

দুই ছেলে, এক মেয়ে আর বৃদ্ধা মাকে নিয়ে খয়বর হোসেনের সংসার। অভাবের সংসারে প্যাডেল চালিত ভাড়া ভ্যানই ছিল তাঁর একমাত্র Read more

ইরানকে সাহায্য করছে ৬০০ রাশিয়ান, জানালেন পুতিন
ইরানকে সাহায্য করছে ৬০০ রাশিয়ান, জানালেন পুতিন

ইরানে অবস্থানরত শত শত রুশ বিশেষজ্ঞরা দেশটি ছাড়ছেন না বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তেহরানে ইসরায়েলি হামলার আশঙ্কার মধ্যেই Read more

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

রাজধানী ঢাকার বাসিন্দাদের প্রতিদিনই কেনাকাটাসহ নানা প্রয়োজনে কোনো না কোনো মার্কেট ও শপিংমলে যেতে হয়। ছুটির দিন না হলেও কোথাও Read more

রাকসুর ভোট গণনা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে
রাকসুর ভোট গণনা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল Read more

মির্জাপুরে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু
মির্জাপুরে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে বস্তা সড়াতে গিয়ে সাপের কামড়ে বাঞ্চা পাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) রাতে তিনি নিজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন