জলমহাল দখল ও নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেলসহ চারজন আহত হয়েছেন।মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আটটার দিকে উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের লাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত ব্যক্তিরা হলেন- উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল (৩৫), তাকবীর (২৮), মীর রাফি (২৩) ও রিমন (৩৫)।আহতদের অভিযোগ, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের অনুসারীরা এই হামলা চালিয়েছেন। ঘটনার পর অষ্টগ্রাম সদর ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। পরে দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলও করা হয়।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিল মাকসা নামের জলমহালটির দখল ও নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরেই মঙ্গলবার রাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।অভিযোগ রয়েছে, দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে তিতুমীর হোসেন সোহেল ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর হামলা চালানো হয়। এ সময় তাদের উদ্ধার করতে গেলে অন্যরাও আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় গুরুতর আহতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল জানান, উপজেলা বিএনপির সভাপতির নির্দেশে এই হামলা চালানো হয়েছে বলে তিনি মনে করেন। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন বলেন, ‘এলাকায় দীর্ঘদিন ধরেই সহিংস কর্মকাণ্ড চলছে।’ এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান বলেন, ‘এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়ায় মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
পুঠিয়ায় মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

রাজশাহীর পুঠিয়া উপজেলার পাঁচাআনী পাড়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সাইফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ওই বিষয়ে এরই মধ্যে Read more

বিয়ের দাওয়াত না পেয়ে সাবেক সেনা সার্জেন্টকে কুপিয়ে জখম
বিয়ের দাওয়াত না পেয়ে সাবেক সেনা সার্জেন্টকে কুপিয়ে জখম

যশোরের বিয়ের দাওয়াত না পেয়ে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট তরিকুল ইসলামকে (৫০) কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে শহরের Read more

মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের মামলায় এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.)মাসুদ উদ্দিন Read more

ফটিকছড়িতে ভাইয়ের হাতে ভাই খুন
ফটিকছড়িতে ভাইয়ের হাতে ভাই খুন

চট্টগ্রামের ফটিকছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই ইয়াসিনের  হাতে রক্তাক্ত হয়ে ছোট ভাই মোঃ মাসুম (৩৫) নামে  এক যুবক Read more

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

জুলাই অভ্যুত্থানে ৪ আগস্ট ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নড়াইল জেলা শাখার সাবেক সভাপতি চঞ্চল শাহরিয়ার Read more

জকসুর তফসিল ও আচরণবিধি প্রকাশ হবে বুধবার
জকসুর তফসিল ও আচরণবিধি প্রকাশ হবে বুধবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বুধবার (৫ নভেম্বর)। একই দিনে নির্বাচনের চূড়ান্ত আচরণবিধিও প্রকাশ করবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন