সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের আওয়ামী লীগের বিভিন্ন স্তরের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উল্লাপাড়া আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এম আকবর আলীর বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও উল্লাপাড়া আসনে এমপি পদে মনোনয়নপ্রাপ্ত এম আকবর আলী। এ সময় নতুন যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।নবাগত নেতাকর্মীরা বলেন, ‘দীর্ঘদিন ধরে এলাকায় আওয়ামী লীগের ভেতরে গণতান্ত্রিক চর্চার অভাব, তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং সাধারণ মানুষের ওপর নির্যাতনের কারণে আমরা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। বিএনপির আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থা রেখেই আমরা নতুন রাজনৈতিক যাত্রা শুরু করছি।’অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এই যোগদানের ঘটনাকে উল্লাপাড়ার রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক মহল।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢেঁড়শ গাছ থেকে ‘পাটের আঁশ’ উৎপাদন!
ঢেঁড়শ গাছ থেকে ‘পাটের আঁশ’ উৎপাদন!

ঢেঁড়শ গাছ থেকে পাটের মতো আঁশ উৎপাদন করে আলোড়ন সৃষ্টি করেছেন কৃষক আব্দুল মোতালিব। তিনি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের মৃত Read more

হোমনায় মাজারে হামলার ঘটনায় গ্রেফতার ২
হোমনায় মাজারে হামলার ঘটনায় গ্রেফতার ২

কুমিল্লার হোমনায় মাজার ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আসাদপুর গ্রাম Read more

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, শ্রমিক-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, শ্রমিক-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনসহ ১০ দফা দাবি জানিয়ে আরএকে সিরামিক নামে একটি কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। Read more

সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

দেশের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৫ Read more

মুন্সিগঞ্জে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কে ধানের চারা রোপন গ্রামবাসীর
মুন্সিগঞ্জে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কে ধানের চারা রোপন গ্রামবাসীর

সড়ক যেন চাষের জমি। সামান্য বৃষ্টিতে হলেই হাটু পানিতে কাদামাটিতে একাকার সড়ক। আর বর্ষা মৌসুমে সড়কে চলাচল যেন দুর্বিষহ এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন