মাত্র ২৪ ঘণ্টা আগে পৃথিবীর আলো দেখা এক ফুটফুটে নবজাতক এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গোলখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড নলুয়াবাগী গ্রামের এই নবজাতক ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের SCANU ইউনিটে চিকিৎসাধীন।শনিবার (২১ জুন) দুপুরে আমতলী উপজেলার কেওয়াবুনিয়া কান রাস্তা এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে ইকরা পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।পারিবারিক সূত্রে জানা গেছে, অসুস্থ মাকে নিয়ে নবজাতককে অটোরিকশাযোগে বাড়ি থেকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান শিশুটির মা মোসাদ্দিকা, নানা ও মায়ের দাদী শ্বাশুড়ি। শিশুটির বাবা জাহিদুল ইসলাম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। নবজাতকটির মাথায় গুরুতর আঘাত (হেড ইনজুরি) রয়েছে এবং দুর্ঘটনার পর অনেকক্ষণ পানির মধ্যে থাকায় তার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।শনিবার বিকাল ৪টার দিকে নবজাতকটিকে SCANU ইউনিটে ভর্তি করা হয়। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে যেন মহান আল্লাহ এই নিষ্পাপ শিশুটিকে সুস্থ করে তোলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ, ৪ মাসেই ভাঙন
উল্লাপাড়ায় সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ, ৪ মাসেই ভাঙন

সিরাজগঞ্জের উল্লাপাড়ার এলজিইডির অর্থায়নে ৪ মাস আগেই পাটবন্দর-সাতবাড়িয়া সড়কটি নতুন নির্মাণ করে পাকা করা হয়েছিল। কিন্তু অল্প সময়ের ব্যবধানে সেই Read more

সারজিস-নাসিরের সঙ্গে কথা বলেছি, এখন সবাই নিরাপদে: জুনায়েদ
সারজিস-নাসিরের সঙ্গে কথা বলেছি, এখন সবাই নিরাপদে: জুনায়েদ

নাহিদ, হাসনাত, সারজিসসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা এখন নিরাপদে আছেন বলে জানিয়েছেন ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের আহ্বায়ক আলী Read more

কালিহাতীতে বৃদ্ধের লাশ উদ্ধার
কালিহাতীতে বৃদ্ধের লাশ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান উত্তর পাড়া গ্রামে কামাল খান (৬৩) নামের এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই Read more

বগুড়ায় নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু
বগুড়ায় নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে আপন নাতি মো. আশিক হোসেন ওরফে রানার লাঠির আঘাতে বৃদ্ধ দাদা শাবান উদ্দিন Read more

মহিপুরে স্বামীর সঙ্গে অভিমান, সকালে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ
মহিপুরে স্বামীর সঙ্গে অভিমান, সকালে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ

পটুয়াখালীর মহিপুরে মারজিয়া আক্তার (১৮) নামের এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৯ জুলাই) মহিপুর থানার লতাচাপলী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন