মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে জানিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও গত বছর শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো। পাশাপাশি ভেনেজুয়েলায় তার পদক্ষেপের মাধ্যমে ‘বিশ্বকে তা প্রমাণ করেছেন’ এবং এটি ‘মানবতার জন্য বিশাল পদক্ষেপ’ বলে মন্তব্য করেন তিনি।ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাচাদো বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের নেওয়া পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ’।মাদুরো সম্পর্কে বলতে গিয়ে মাচাদো বলেন, ‘মাদুরো সম্পূর্ণরূপে সিস্টেম এবং নির্বাচনী পরিষদ নিয়ন্ত্রণ করেছিলেন এবং ভেনেজুয়েলায় স্বাধীন নির্বাচন পরিচালনা করা অসম্ভব ছিল। কিন্তু আমরা তাকে বিশাল ব্যবধানে পরাজিত করেছি।’মাচাদো বলেন, ভেনেজুয়েলায় উত্তেজনা বেড়েছে যেখানে ১৪ জন সাংবাদিককে আটক করা হয়েছে । অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে বিশ্বাস করা যায় না এবং ভেনেজুয়েলাবাসীর জন্য পরবর্তী পরিবর্তন অবশ্যই এগিয়ে যেতে হবে।এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর অন্তত আগামী ৩০ দিনে দেশটিতে কোনো নির্বাচন হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগে ভেনেজুয়েলাকে ‘স্বাভাবিক অবস্থায়’ ফিরিয়ে আনা প্রয়োজন।সোমবার (৫ জানুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এখনই নির্বাচন আয়োজনের মতো পরিস্থিতি নেই। প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েন রেখে যুক্তরাষ্ট্র সরাসরি ভেনেজুয়েলা পরিচালনায় ভূমিকা নেবে বলেও জানান তিনি।তবে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধ করছে না। যুক্তরাষ্ট্র লড়াই করছে মাদক চক্র ও অপরাধীদের বিরুদ্ধে। একই সঙ্গে তিনি বলেন, ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে মার্কিন তেল কোম্পানিগুলোকে যুক্ত করা হতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিরোজপুরে ফ্রিজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
পিরোজপুরে ফ্রিজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বালিপাড়া বাজারের হোটেল ব্যবসায়ী আব্দুল বারেক শেখ (৫০) Read more

বেপরোয়া গতির বাস খাদে, গাছের কারণে বেঁচে ফিরলো যাত্রীরা
বেপরোয়া গতির বাস খাদে, গাছের কারণে বেঁচে ফিরলো যাত্রীরা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় গাছের কারণে রক্ষা পেয়েছে ঈগল পরিবহনের মিনিবাসে থাকা যাত্রীরা।বৃহস্পতিবার (৭ আগস্ট) Read more

ফেসবুকে ছড়ানো প্রার্থী তালিকায় বিভ্রান্ত না হতে বিএনপির আহ্বান
ফেসবুকে ছড়ানো প্রার্থী তালিকায় বিভ্রান্ত না হতে বিএনপির আহ্বান

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়নসংক্রান্ত একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ওই তালিকাটি ভুয়া বলে জানিয়েছে Read more

টেকনাফ প্রেস ক্লাবে সময়ের কণ্ঠস্বরের একযুগ পূর্তি উদযাপন
টেকনাফ প্রেস ক্লাবে সময়ের কণ্ঠস্বরের একযুগ পূর্তি উদযাপন

সীমান্ত নগরী কক্সবাজার টেকনাফে উৎসব মুখর পরিবেশে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ সময়ের কণ্ঠস্বরের একযুগ পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ জুন) সন্ধ্যার Read more

লোহাগাড়ায় এন‌সি‌পি নেতার বিরুদ্ধে অপহরণ ও হত্যাচেষ্টা মামলা
লোহাগাড়ায় এন‌সি‌পি নেতার  বিরুদ্ধে অপহরণ ও হত্যাচেষ্টা মামলা

বান্দরবানের লামার যুবদল নেতা মোহাম্মদ ফারুক হোসেন (৪৩) হত্যাচেষ্টায় লোহাগাড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এন‌সি‌পি) প্রধান সমন্বয়কারী মো. জহির উদ্দীনসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন