এশিয়ান কাপ বাছাই পর্বে ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে, দ্বিতীয় ম্যাচে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে  খেলা নিশ্চিত করে।আজ শনিবার নিয়মরক্ষার ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে পরাজিত করে গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে এশিয়ান কাপে খেলার টিকিট পেল লাল সবুজের দল।২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপের মূল আসর। এ আসরে গ্রুপপর্বে অপরাজিত থেকেই প্রথমবার খেলতে যাচ্ছে বাংলাদেশ।শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচের তিন মিনিটেই স্বপ্নার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর শামসুন্নাহার গোল করেন ৬ মিনিটে। শামসুন্নাহার তার দ্বিতীয় গোলটি করেন ১৩ মিনিটে। ম্যাচের ১৬ মিনিটে মনিকার গোল।১৭ মিনিটে গোল করেন ঋতুপর্না। এতে ১৯ মিনিটে গোলরক্ষক পরিবর্তন করতে বাধ্য হয়েছেন তুর্কমেনিস্তানের কোচ। ২০ মিনিটে তহুরার গোলে স্কোর হয় ৬-০। এরপর প্রায় ২০ মিনিট গোলের দেখা পায়নি বাংলাদেশ। ম্যাচের ৪০ মিনিটে কর্নার থেকে বল পেয়ে বাঁ পায়ে দুর্দান্ত গোলে বাংলাদেশের স্কোর ৭-০ করেন ঋতুপর্না চাকমা। ম্যাচে এটি ঋতুপর্নার দ্বিতীয় গোল। প্রথমার্ধে ৭ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ঋতুপর্নারা।প্রথমার্ধের বিরতির পর বাংলাদেশ কিছুটা খেই হারিয়ে ফেলে। এ সময় বাংলাদেশ দল আর কোনো গোল করতে পারেনি। বেশ কিছু আক্রমণ সত্ত্বেও মারিয়া-উন্নতিরা তুর্কমেনিস্তানের রক্ষণে চীড় ধরাতে পারেননি, তাদরে গোলকিপারও আর কোনো ভুল করেননি। ফলে ওই ৭-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জের ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার
গোপালগঞ্জের ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর Read more

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে বরিশালে মানববন্ধন
মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে বরিশালে মানববন্ধন

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ পত্রিকাটির চার সাংবাদিকের বিরুদ্ধে ঘেনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক Read more

সৌদিতে চুরি করে মাছ ধরার অপরাধে প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার
সৌদিতে চুরি করে মাছ ধরার অপরাধে প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার

সৌদিআরবের সমুদ্রে চুরি করে মাছ ধরার অপরাধে এক প্রবাসী বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষা বাহিনী।গতকাল সৌদিআরবের জেদ্দা Read more

গাজায় দুই বছর যুদ্ধ চালিয়েও লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরাইল: হামাস
গাজায় দুই বছর যুদ্ধ চালিয়েও লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরাইল: হামাস

দুই বছরের বেশি সময় ধরে ইসরাইল গাজায় গণহত্যা চালালেও কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি বলে জানিয়ছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের Read more

ভারতে বিক্ষোভ চলাকালে অজ্ঞান হলেন ২ এমপি
ভারতে বিক্ষোভ চলাকালে অজ্ঞান হলেন ২ এমপি

ভারতের নয়াদিল্লিতে ভোট কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের কার্যালয় অভিমুখে বিরোধী জোটের প্রায় ৩০০ এমপির বিক্ষোভ মিছিল ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি Read more

ক্যাসিনো সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড
ক্যাসিনো সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাটকে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন