পর্যটকদের টার্গেট করে সংঘটিত অপরাধ নিয়ন্ত্রণে কক্সবাজারের কটেজ জোনে বিশেষ অভিযান চালিয়েছে ট্যুরিস্ট পুলিশ। এ সময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৩ তরুণ-তরুণীকে আটক করা হয়েছে।বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের ১২ নম্বর ওয়ার্ডের কয়েকটি আবাসিক কটেজ ও হোটেলে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সম্প্রতি কটেজ জোন এলাকায় ছিনতাই, হত্যাকাণ্ডসহ নানা অপরাধের ঘটনা ঘটেছে। পাশাপাশি পর্যটকদের প্রতিনিয়ত হয়রানির শিকার হওয়ার খবর পাওয়া গেছে।তিনি আরও বলেন, কক্সবাজারকে পর্যটকদের জন্য নিরাপদ রাখতে অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। কটেজ জোন অপরাধমুক্ত না হওয়া পর্যন্ত নিয়মিত অভিযান চলবে। আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কটেজ জোনে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পর্যটকদের টার্গেট করে ছিনতাই, চাঁদাবাজি ও অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এতে দেশি-বিদেশি অনেক পর্যটক ওই এলাকায় যাওয়া এড়িয়ে চলতেন। ট্যুরিস্ট পুলিশের সাম্প্রতিক এই অভিযানকে তাই স্বাগত জানিয়েছে স্থানীয়রা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় সাপের কামড়ে দুই জনের মৃত্যু
কুষ্টিয়ায় সাপের কামড়ে দুই জনের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে রাসেল ভাইপারের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়াও দৌলতপুরে আম কুড়াতে গিয়ে সাপের কামড়ে আরও এক ব্যক্তির মৃত্যু Read more

নওগাঁয় অস্থির চালের বাজার, মজুদ করে দাম বাড়ানোর অভিযোগ
নওগাঁয় অস্থির চালের বাজার, মজুদ করে দাম বাড়ানোর অভিযোগ

দেশের খাদ্য উদ্বৃত্ত ও সর্ববৃহৎ ধান ও চাল উৎপাদনকারী জেলা নওগাঁ। বোরো মৌসুম মাত্র শেষ হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এ Read more

দেশসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১২তম নোবিপ্রবি
দেশসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১২তম নোবিপ্রবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রথমবারের মতো বিশ্বখ্যাত টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) কর্তৃক প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬’ এ Read more

শ্যালিকার সঙ্গে প্রেম, জামাইকে গলা কেটে হত্যা করলেন শ্বশুর
শ্যালিকার সঙ্গে প্রেম, জামাইকে গলা কেটে হত্যা করলেন শ্বশুর

ভারতের অন্ধ্রপ্রদেশে শ্যালিকার সঙ্গে অবৈধ প্রেম ও সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে শ্বশুরের হাতে নির্মমভাবে এক ব্যক্তি খুন হয়েছেন। শুধু হত্যা করেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন