সিরাজগঞ্জের চৌহালীতে যমুনার পানিপ্রবাহ কমে যাওয়ায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। এ কারণে ক্ষীণ হয়ে এসেছে নদী। এ ছাড়া নদীর মাঝে নতুন নতুন চর জেগে ওঠায় পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। শুষ্ক মৌসুমে যমুনায় নাব্যতা হ্রাস পাওয়ায় এখন প্রস্থ দুই কিলোমিটার। যা বর্ষায় থাকে প্রায় সাড়ে ৮ থেকে ১০ কিলোমিটার। যমুনার বুকজুড়ে কৃষকরা এখন সরিষা, বোরো ধান, ভুট্টা, খেসারি কালাই ও চিনাবাদামসহ বিভিন্ন ফসল চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন।জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সঙ্গে যমুনা নদীতে নেমে আসে বালু। ফলে নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে প্রতি বছর। এ কারণে বর্ষায় যমুনার পানি ফুলেফেপে উঠে পূর্ব ও পশ্চিম পাড়ে তীব্র নদীভাঙন দেখা দেয়। অপরদিকে শুষ্ক মৌসুমে নদীর নাব্যতা হ্রাস পাওয়া ও ঘন কুয়াশায়  নৌপরিবহনে দুর্ভোগ বেড়ে যায়।প্রতি বছর যমুনার তলদেশ ভরাট হওয়ার কারণে হারাতে বসেছে তার অতীত ঐতিহ্য। এক সময় দূর-দূরান্ত থেকে নৌ-পথে সিরাজগঞ্জ, বেলকুচি, এনায়েতপুর ও চৌহালীতে ব্যবসায়ীরা আসতেন বাণিজ্য করার জন্য। সেই দৃশ্য এখন তেমন চোখে পড়ে না। পানিপ্রবাহ কমে যাওয়ায় নদীতে মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করতেন, তারা আজ অসহায়। নদীতে নেই আর আগের মতো মাছ। জেলেরা পেশা বদল করে চলে যাচ্ছেন অন্য পেশায়। যমুনা নদীতে এখন পানি কমে যাওয়ায় নতুন নতুন চর ওঠার কারণে চৌহালী থেকে এনায়েতপুর নৌঘাট হয়ে জেলা সদরে যাতায়াতে শ্যালো নৌকায় ১ ঘণ্টার বদলে এখন প্রায় ৩ ঘণ্টা সময় বেশি লাগে। জাহাজ চলাচল একেবারে বন্ধ হয়ে গেলেও শ্যালো নৌকা চলছে প্রায় সাড়ে তিন কিলোমিটার ঘুরে।চৌহালী উপজেলার এনায়েতপুর নৌকা ঘাটের ইজারাদার ইউসুফ আলী জানান, যেভাবে নদীর পানি কমছে, তাতে নৌকা চালানো দুষ্কর হয়ে পড়েছে। এখন ড্রেজিং করে নৌপথ তৈরি করা না হলে যোগাযোগ বন্ধ হয়ে যাবে। এতে করে জেলা সদরের সঙ্গে নৌপথের চৌহালীর যাবতীয় কর্মকাণ্ড স্থরিব হয়ে পড়বে। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু হামলার হুমকি দিল ইরান
আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু হামলার হুমকি দিল ইরান

দেশজুড়ে চলমান বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান মার্কিন সামরিক ও নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছে Read more

পরীক্ষার্থী মেয়েকে কেন্দ্রে দিয়ে ফেরার পথে প্রাণ গেল মায়ের
পরীক্ষার্থী মেয়েকে কেন্দ্রে দিয়ে ফেরার পথে প্রাণ গেল মায়ের

শেরপুরের নকলায় মেয়েকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে রেখে বাড়ি যাওয়ার পথে অটোরিকশার চাপায় পরীক্ষার্থীর মা মারা গেছেন।বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার Read more

ভুল ভাইরাল আর সেনসেশনাল শিরোনামের নেশা মহামারীতে!
ভুল ভাইরাল আর সেনসেশনাল শিরোনামের নেশা মহামারীতে!

চটুল, টক্সিক আর গীবত নির্ভর বিষয়ের প্রতি মানুষের আকর্ষণের তোড়ে সত্যিকারের জনগুরুত্বপূর্ণ ইস্যু চাপা পড়ে যাচ্ছে। ফলে কষ্টে থাকছে দেশের Read more

পূর্বধলায় প্রাইভেট কারের ধাক্কায় যুবকের মৃত্যু
পূর্বধলায় প্রাইভেট কারের ধাক্কায় যুবকের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় প্রাইভেট কারের ধাক্কায় আশিক মিয়া (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার ছোট ইলাশপুর Read more

আমি নিজে আয়নাঘরে ছিলাম: আমির হামজা
আমি নিজে আয়নাঘরে ছিলাম: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমীর হামজা বলেছেন, ‘আয়নাঘরের কথা যেহেতু সামনে এসেছে, আমি নিজে আয়নাঘরে ছিলাম। Read more

ডিসেম্বরে সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ
ডিসেম্বরে সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ

বাংলাদেশের মাটিতে ভারতীয় ‍পুরুষ দলের সিরিজ খেলতে আসার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয়ে গেছে তা। নতুন সূচি এখনও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন