গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুসহ নেতা-কর্মীদের ওপর ‘বর্বর হামলা’র প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ ও সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।আজ শনিবার (৩০ আগস্ট) বেলা তিনটায় রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি হবে।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, বিক্ষোভ ও সংহতি সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা)ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ কয়েকজন আহত হন।এ ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জননিরাপত্তার রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়। এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হন বলে জানিয়েছে আইএসপিআর।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বোল্ড হয়েও রিভিউ নিলেন রশিদ, হাসি থামাতে পারলেন না আম্পায়ার
বোল্ড হয়েও রিভিউ নিলেন রশিদ, হাসি থামাতে পারলেন না আম্পায়ার

গম্ভীর পরিস্থিতিতেও কখনো কখনো ক্রিকেট মাঠে এমন কিছু ঘটে, যা দর্শক, খেলোয়াড়, আম্পায়ার—সবার মুখে হাসি ফোটায়। এমনই এক ঘটনা ঘটে Read more

সাদাপাথর ফেরত দিতে আলটিমেটাম দিলেন ডিসি সারোয়ার
সাদাপাথর ফেরত দিতে আলটিমেটাম দিলেন ডিসি সারোয়ার

সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর আগামী সোমবার সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে, নিজে খরচে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। Read more

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ৭৫ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ৭৫ ফিলিস্তিনি নিহত

ঈদের দ্বিতীয় দিনেও গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একই পরিবারের ১৬ সদস্যসহ অন্তত ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।শনিবার (০৭ জুন) আলজাজিরার এক Read more

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন খালেদ সাইফুল্লাহ
এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন খালেদ সাইফুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দলের সকল পদ থেকে অব্যাহতি চেয়ে আহ্বায়ক নাহিদ Read more

পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা ৬৫০ ছাড়াল
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা ৬৫০ ছাড়াল

পাকিস্তানে গত জুন মাস থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। এর মধ্যে শুধু খাইবার পাখতুনখোয়াতেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন