আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা হিসেবে পরিচিত মোতাজ্জরুল ইসলাম মিঠুকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি স্বাস্থ্যখাতে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। ডিবি জানিয়েছে, মিঠু জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এদিকে, সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ ও পাচারে জড়িত স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে প্রায় ৭৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা গেছে, লেক্সিকোন মার্চেন্ডাইস ও টেকনোক্রেট নামের দুটি প্রতিষ্ঠানের মালিক মিঠু কৃষিজমি ক্রয়, জমি লিজ, প্লট, ফ্ল্যাট ও বাড়ি নির্মাণে মোট ১৮ কোটি ৪০ লাখ ৫১ হাজার টাকার স্থাবর সম্পদ অর্জন করেছেন। এছাড়া বিভিন্ন কোম্পানিতে শেয়ার ও বিনিয়োগ, গাড়ি ক্রয়, ব্যাংক হিসাবের স্থিতি, স্বর্ণালংকার, আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী মিলিয়ে আরও ৫৭ কোটি ৪৪ লাখ টাকার অস্থাবর সম্পদ তার নামে পাওয়া গেছে। স্থাবর ও অস্থাবর মিলিয়ে সম্পদের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ৭৫ কোটি ৮৫ লাখ টাকা। এছাড়া মিঠুর নামে পারিবারিক ব্যয় ধরা হয়েছে ৭১ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ সম্পদ ও ব্যয়সহ তার মোট সম্পদের হিসাব দাঁড়িয়েছে প্রায় ১৪৭ কোটি ৩০ লাখ টাকা। অন্যদিকে অনুসন্ধানে বৈধ উৎস পাওয়া গেছে ৭১ কোটি ৪৯ লাখ টাকার। অর্থাৎ বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৭৫ কোটি ৮০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। এজন্য দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৬ সালে প্রকাশিত বহুল আলোচিত পানামা পেপারসে নাম আসে মোতাজ্জরুল ইসলাম মিঠুর। অভিযোগ রয়েছে, তার মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিভিন্ন মালামাল সরবরাহ ও উন্নয়নকাজের নামে প্রভাব খাটিয়ে তিনি বিপুল অর্থ আত্মসাৎ করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চিত্রনায়ক অনন্ত জলিল ও বর্ষার বিরুদ্ধে মামলা
চিত্রনায়ক অনন্ত জলিল ও বর্ষার বিরুদ্ধে মামলা

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সাভার মডেল থানায় এজেআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চিত্রনায়ক অনন্ত জলিল এবং তার স্ত্রী চিত্রনায়িকা Read more

ফার্মগেট-খামারবাড়িতে দুই পুলিশ বক্সে ককটেল বিস্ফোরণ
ফার্মগেট-খামারবাড়িতে দুই পুলিশ বক্সে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ফার্মগেট ও খামারবাড়ি এলাকায় ট্রাফিক পুলিশের দুটি বক্সের পাশে পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) রাত ১১টার দিকে Read more

শহীদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
শহীদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী Read more

লালনমেলায় তিন দিনে থানায় ৭৮ মোবাইল চুরির অভিযোগ
লালনমেলায় তিন দিনে থানায় ৭৮ মোবাইল চুরির অভিযোগ

বাউল সম্রাট ফকির লালন শাহের কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়া আখড়াবাড়িতে এবার ৩ দিনের তিরোধান দিবসের অনুষ্ঠানে লাখো মানুষের স্রোত নামে। আর Read more

বি‌সিইউের গ‌বেষক দ‌লের সা‌থে বাকৃ‌বি উপাচা‌র্যের মত‌বি‌নিময়
বি‌সিইউের গ‌বেষক দ‌লের সা‌থে বাকৃ‌বি উপাচা‌র্যের মত‌বি‌নিময়

যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি বিশ্ববিদ্যালয়ের (বিসিইউ) গবেষক দলের সা‌থে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার Read more

Premier bet liste longue aujourd’hui : ce qu’il faut savoir
Premier bet liste longue aujourd’hui : ce qu’il faut savoir

Premier Bet Liste Longue Aujourd'hui : Guide Pratique pour les Joueurs Français Comprendre le concept de « premier bet liste longue Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন