আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়াকে কেন্দ্র করে বাংলাদেশ–ভারত সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে দেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলো বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ রাখার দাবি জানিয়েছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ, যিনি সোহেল রানা নামেই বেশি পরিচিত।গতকাল সোমবার (৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে সোহেল রানা লেখেন, আমাদের টেলিভিশন যতদিন ভারতে প্রচার করতে পারবে না, ততদিন ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।এরপর আরেকটি পোস্টে ভারতীয় টেলিভিশন কনটেন্টের কড়া সমালোচনা করেন এই অভিনেতা। তিনি লেখেন, ভারতীয় টেলিভিশনের বউ–শাশুড়ির ঝগড়াধর্মী নাটক আমাদের সামাজিক বন্ধন ছিন্নভিন্ন করে দিচ্ছে।আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেলেও শেষ পর্যন্ত স্থানীয় রাজনৈতিক চাপ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে দল থেকে বাদ পড়েন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। এই ঘটনায় দুই দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও।এর আগে, চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ভারতকে প্রকাশ্যে ‘ধিক্কার’ জানান। সেই ধারাবাহিকতায় এবার দেশের সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ রক্ষার প্রশ্ন তুলে ভারতীয় টেলিভিশন চ্যানেল বন্ধের দাবি তুললেন সোহেল রানা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা ৬৫০ ছাড়াল
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা ৬৫০ ছাড়াল

পাকিস্তানে গত জুন মাস থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। এর মধ্যে শুধু খাইবার পাখতুনখোয়াতেই Read more

‘অপ্রয়োজনীয় বক্তব্য’ এড়িয়ে চলতে ড. ইউনূসকে পরামর্শ দিয়েছেন মোদি
‘অপ্রয়োজনীয় বক্তব্য’ এড়িয়ে চলতে ড. ইউনূসকে পরামর্শ দিয়েছেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে ইরানে যাবে রাশিয়ার চেচেন আর্মি
যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে ইরানে যাবে রাশিয়ার চেচেন আর্মি

যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান শুরু করে, তাহলে ইরানের সশস্ত্র বাহিনীকে সমর্থন দিতে দেশটিতে মোতায়েন হতে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে চেচেন Read more

মার্কিন শুল্ক আমাদের ‘বড় ঝুঁকিতে’ ফেলতে যাচ্ছে: ফখরুল
মার্কিন শুল্ক আমাদের ‘বড় ঝুঁকিতে’ ফেলতে যাচ্ছে: ফখরুল

মার্কিন বাণিজ্য শুল্ক বাংলাদেশকে বড় ধরনের ঝুঁকিতে ফেলতে যাচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৬ Read more

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৪২৯ জন
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৪২৯ জন

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৯ জন। তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও Read more

ইতিহাসে সর্বোচ্চ বেতন-ভাতা ইলন মাস্কের, কত কোটি ডলার?
ইতিহাসে সর্বোচ্চ বেতন-ভাতা ইলন মাস্কের, কত কোটি ডলার?

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের জন্য প্রস্তাবিত প্রায় ১ লাখ কোটি মার্কিন ডলার মূল্যের বিশাল বেতন-ভাতা প্যাকেজ অনুমোদন করেছে কোম্পানির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন