চার অপরাধের জন্য চাকরিচ্যুতির বিধান রেখে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। রোববার (২৫ মে) সন্ধ্যায় অধ্যাদেশটি জারি করেন রাষ্ট্রপতি।।এর আগে গেল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের খসড়া অনুমোদনের পর বিক্ষোভ করে আসছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তারা এ অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণাও দিয়েছেন তারা।অধ্যাদেশ বলা হয়েছে, ‘সরকারি কোনো কর্মচারী যদি এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হন, যার কারণে অন্য যে কোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে; অন্যান্য কর্মচারীদের সঙ্গে সমবেতভাবে বা এককভাবে, ছুটি ছাড়া বা কোনো যুক্তিসংগত কারণ ছাড়া নিজ কর্মে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন; অন্য যে কোনো কর্মচারীকে তার কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তার কর্তব্য পালন না করার জন্য উসকানি দেন বা প্ররোচিত করেন; যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন- তাহলে তিনি অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন।’দোষী কর্মচারীকে নিম্নপদ বা নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণ বা চাকরি থেকে অপসারণ বা চাকরি থেকে বরখাস্ত দণ্ড প্রদান করা যাবে বলে অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্প আজ এক রোমাঞ্চকর ঘোষণা দেবেন : হোয়াইট হাউস
ট্রাম্প আজ এক রোমাঞ্চকর ঘোষণা দেবেন : হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে ‘রোমাঞ্চকর’ একটি ঘোষণা দেবেন। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। এর কয়েক দিন Read more

ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী
ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে ১৪ ভারতীয় জেলেসহ একটি ফিসিং ট্রলার আটক করেছে নৌবাহিনী।  শনিবার (১৮ Read more

ইরানের অভিযান শেষ হলে পাকিস্তান, হুমকি ইসরায়েলী সাবেক মন্ত্রীর
ইরানের অভিযান শেষ হলে পাকিস্তান, হুমকি ইসরায়েলী সাবেক মন্ত্রীর

ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে প্রাণহানির Read more

চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: আত্মহত্যা না পরিকল্পিত হত্যা?
চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: আত্মহত্যা না পরিকল্পিত হত্যা?

চট্টগ্রামের বহদ্দারহাট বাদুরতলা এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ৪ এপ্রিল (শুক্রবার) রাতে স্থানীয় একটি ভবনের Read more

সুদানে ৬ বাংলাদেশি সেনা নিহতের ঘটনায় বাফুফের শোক
সুদানে ৬ বাংলাদেশি সেনা নিহতের ঘটনায় বাফুফের শোক

সুদানের আবেইতে জাতিসংঘ (ইউএন) মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন