পটুয়াখালীর কুয়াকাটায় ভাড়াবাসা থেকে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে কুয়াকাটা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের কুয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূর নাম আরিফা আক্তার (১৭)। তিনি বরিশালের বায়োরগাতি এলাকার আব্দুল খালেক হাওলাদারের মেয়ে। তাঁর স্বামীর নাম রিফাত (২১), তিনিও একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস ধরে দম্পতি কুয়াকাটায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। রিফাত স্থানীয় একটি রেস্তোরাঁয় চাকরি করতেন। তাঁদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত।
প্রতিবেশী আক্কাস জানান, রাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় আরিফার মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় রিফাতকে ঘরের দরজার কাছে বসে থাকতে দেখা যায়।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে হেফাজতে নেয়।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, “৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। পটুয়াখালী থেকে সিআইডির একটি টিম ঘটনাস্থলে আসছে। সুরতহাল প্রতিবেদন শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকেরা। কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে Read more

রামুতে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
রামুতে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের রামুতে ট্রেনের নিচে কাটা পড়ে মো. মনসুর (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে Read more

৫ বছর পর সিংহাসন ফিরে পেলেন বিরাট কোহলি
৫ বছর পর সিংহাসন ফিরে পেলেন বিরাট কোহলি

ওয়ানডে ক্রিকেটে সময়টা আবারও নিজের করে নিচ্ছেন বিরাট কোহলি। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রায় পাঁচ বছর পর আইসিসির ওয়ানডে ব্যাটিং Read more

টঙ্গীতে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ
টঙ্গীতে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ

টঙ্গীতে অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদের গাড়ি আটকে বিক্ষোভ করেছেন প্রতিবন্ধী সুরক্ষা Read more

ইরানে ইসরায়েলের হামলাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা চীনের
ইরানে ইসরায়েলের হামলাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা চীনের

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরান ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। Read more

যৌতুক হিসেবে পুত্রবধূর কিডনি চাইলেন শ্বশুর-শাশুড়ি
যৌতুক হিসেবে পুত্রবধূর কিডনি চাইলেন শ্বশুর-শাশুড়ি

যৌতুক হিসেবে প্রকাশ্য কিংবা গোপনে হাতঘড়ি, আসবাবপত্র, মোটরবাইক, টাকা-গয়না, এসিসহ নানা জিনিস নেওয়া হচ্ছে। এবার সামনে এলো চমকপ্রদ এক তথ্য। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন