চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম সিকদার (৪৮) নামের যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে পূর্ব গুজরা ইউনিয়নের নিজ বাসার প্রায় ২০০ মিটার দূরে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত পৌনে ৮টার দিকে জানে আলম পাশের অলিমিয়াহাট বাজার থেকে ইটের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন।বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে পৌঁছালে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ছুটে এসে দেখেন, একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে করে পালিয়ে যাচ্ছে। পরে তারা বুকে ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা জানে আলমকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলের পেছনে বসা একজন খুব কাছে গিয়ে তাকে পরপর দুই রাউন্ড গুলি করে।এরপর দ্রুত পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ার কয়েক মিনিট পরই তার মৃত্যু হয়।জানে আলম রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন। স্থানীয় রাজনীতির কয়েকটি ঘটনার পর তিনি কিছুদিন ধরে তেমন সক্রিয় ছিলেন না বলে জানান দলটির একাধিক নেতা।পরিবার বলছে, তার কোনো শত্রুতা ছিল না। হঠাৎ কেন তাকে টার্গেট করা হলো, তা তারা বুঝতে পারছেন না।স্থানীয় বাসিন্দা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ বলেন, জানে আলম তার একই বাড়ির বাসিন্দা। মোটরসাইকেল আরোহীরা তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে জানে আলমের বুকে ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।তিনি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন বলেও জানান ফিরোজ আহমদ। তবে কী কারণে তাকে গুলি করা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো ধারণা দিতে পারেননি।রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলে এসেছি। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে রয়েছেন। হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। মোটরসাইকেলের অংশ নেওয়া তিনজনকে শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন
নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় শহরের মুক্তির মোড় পৌরসভার সামনে ঘন্টাব্যাপী Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর শ্রীপুরে আয়া মালেকাকে কারণ দর্শানোর নোটিশ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর শ্রীপুরে আয়া মালেকাকে কারণ দর্শানোর নোটিশ

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের সঙ্গে সম্পৃক্ত হয়ে ডাক্তার সেজে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে আয়া মালেকাকে কারণ দর্শানোর নোটিশ Read more

হত্যার পর গৃহকর্মী আয়েশাকে পালাতে সহায়তা করে তার স্বামী
হত্যার পর গৃহকর্মী আয়েশাকে পালাতে সহায়তা করে তার স্বামী

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার পর গৃহকর্মী আয়েশা Read more

বক্স কালভার্টে ২৭ বছরের ময়লা সরাতে চসিকের উদ্যোগ
বক্স কালভার্টে ২৭ বছরের ময়লা সরাতে চসিকের উদ্যোগ

দীর্ঘ ২৭ বছর পর চট্টগ্রামের শেখ মুজিব রোডের দেওয়ানহাট-বারিক বিল্ডিং-বন্দর রোডে অবস্থিত বক্স কালভার্টটি পূর্ণাঙ্গভাবে পরিষ্কারের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি Read more

২৪ আগস্ট: নামাজের সময়সূচি
২৪ আগস্ট: নামাজের সময়সূচি

আজ রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ইংরেজি, ৯ ভাদ্র ১৪৩২ বাংলা, ২৯ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন