টাঙ্গাইলের নাগরপুরে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে। নিহত ব্যক্তির নাম আব্দুল জব্বার (৫২)। তিনি উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে।সোমবার (১৯ মে) ভোরে এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন আরও চারজন। রবিউল (২১), আজিজ (৩৫), আলী (৫৫) ও লাল হোসেন (৫০)। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল বিএনপি নেতা মো. বাদশা মিয়ার সঙ্গে জব্বারের। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। সম্প্রতি রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বাদশা মিয়া জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন।গত রবিবার আদালতে হাজিরা দিয়ে ফেরার পর রাতে বাদশা মিয়া জব্বারের পরিবারকে গালিগালাজ করেন। এর জের ধরে সোমবার ভোরে তিনি দলবল নিয়ে জব্বারের বাড়িতে হামলা চালান। তারা লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করলে জব্বারসহ পরিবারের কয়েকজন গুরুতর আহত হন।আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জব্বারকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চিকিৎসক ডা. ফারহানা আফরোজ বলেন, “জব্বারকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।”নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, “ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন।”অভিযুক্ত মো. বাদশা মিয়া উপজেলা বিএনপির তাঁতী, মৎস্যজীবী ও উপ-জাতি বিষয়ক সম্পাদক এবং মামুদনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, বাদশা মিয়া দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও দলীয় প্রভাবের কারণে কেউ মুখ খুলতে সাহস করেনি।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবিতে প্রথমবারের মতো বৃক্ষশুমারি, গোনা হবে গাছের পরিচয়
ঢাবিতে প্রথমবারের মতো বৃক্ষশুমারি, গোনা হবে গাছের পরিচয়

‘বিদেশি নয়, দেশীয় বৃক্ষে ঢাবি সাজাই’ স্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বৃক্ষশুমারি শুরু হয়েছে।বুধবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে Read more

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।বুধবার (১৮ জুন) রাত সোয়া Read more

বৃষ্টিতে ভিজে সেবা, কোনাবাড়ীর পোস্ট অফিসের মানবেতর পরিস্থিতি
বৃষ্টিতে ভিজে সেবা, কোনাবাড়ীর পোস্ট অফিসের মানবেতর পরিস্থিতি

বৃষ্টি আসলেই পলিথিন মুড়িয়ে টেবিলের নিচে বসে থাকি তারপরও শরীরের একাংশ বৃষ্টির পানিতে ভিজে যায়।বৃষ্টি কমলে শরীরের কাপড় খুলে শুকিয়ে Read more

কালিয়াকৈরে প্রাইভেট কার দুর্ঘটনায় পথচারী নিহত, চালক-যাত্রী আহত
কালিয়াকৈরে প্রাইভেট কার দুর্ঘটনায় পথচারী নিহত, চালক-যাত্রী আহত

গাজীপুরের কালিয়াকৈর বাইপাস এলাকায় একটি প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় এক পথচারী নিহত, চালক ও যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৬ Read more

গাজীপুরে বিএনপি কর্মীদের হামলায় সাংবাদিকসহ আহত ১২
গাজীপুরে বিএনপি কর্মীদের হামলায় সাংবাদিকসহ আহত ১২

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় বিএনপি নেতাকর্মীদের হামলা যমুনা টেলিভিশনের ক্যামেরা পার্সন গোয়েন্দা সংস্থা সদস্যসহ ১২ জন সাংবাদিক আহত হয়েছেন । শনিবার (১৭ Read more

গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ
গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। বুধবার (০৫ নভেম্বর) বিকাল সোয়া ৫ টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন