মেহেরপুরের গাংনী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১ টার সময় গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ রবিউল ইসলাম।সভায় উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ নাজমুল হুদা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, গাংনী পৌর জামায়াতের আমির মোঃ আহসানুল হক এবং সাবেক পৌর কমিশনার আলমগীর হোসেন।অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মোঃ মোজাহিদুল ইসলাম, গাংনী উপজেলা প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা যুগ্ম সমন্বয়ক সবুজ রানা, জেলা সদস্য আমীর হামজাসহ অন্য নেতৃবৃন্দ।সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের প্রত্যাশা ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।সভা শেষে উভয় পক্ষই গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতির জন্য পারস্পরিক যোগাযোগ ও মতবিনিময় অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা
চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে আজ শুক্রবার (০৬ জুন) Read more

উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা
উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে Read more

দাবানলে জ্বলছে ভারত, সতর্কতা জারি
দাবানলে জ্বলছে ভারত, সতর্কতা জারি

ভারতের উত্তরাখণ্ডে আঘাত হেনেছে দাবানল । রাজ্যটির বিশ্ব বিখ্যাত ‘ভ্যালি অফ ফ্লাওয়ার্স’ এবং নন্দাদেবী জাতীয় উদ্যান সংলগ্ন বিস্তীর্ণ বনাঞ্চলে ছড়িয়ে Read more

‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’
‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’

চিরনিদ্রায় শায়িত হয়েছেন বিপ্লবী শহিদ শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে বিদ্রোহী কবি কাজী নজরুল Read more

৫ ব্যাংক মিলে হবে একটি ব্যাংক, চাকরি হারাবেন না কর্মীরা: গভর্নর
৫ ব্যাংক মিলে হবে একটি ব্যাংক, চাকরি হারাবেন না কর্মীরা: গভর্নর

বেসরকারি খাতের ৫টি ইসলামী ব্যাংককে শিগগিরই একীভূত করা হবে। একত্রিত হলেও এসব ব্যাংকের কর্মীরা চাকরি হারাবেন না বলে জানিয়েছেন কেন্দ্রীয় Read more

সিরাজদিখানে নৌকাডুবিতে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু
সিরাজদিখানে নৌকাডুবিতে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নৌকা ডুবির ঘটনায় অমি শেখ (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৬টার দিকে উপজেলার বাসাইল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন