বেশ কিছুদিন ধরে দর কষাকষির পর যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মাঝে খনিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ইউক্রেনের নতুন খনিজ সম্পদ চুক্তিতে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার এবং কিয়েভ পুনর্গঠনে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র।বুধবার (৩০ এপ্রিল) কয়েক মাসের আলোচনা শেষে ওয়াশিংটন ডিসিতে এ চুক্তি সই হয়। খবর রয়টার্সের।গুরুত্বপূর্ণ এই চুক্তি অনুযায়ী, কিয়েভের দুর্লভ খনিজ সম্পদে প্রবেশাধিকারের বিনিময়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে তহবিলের যোগান দেবে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের অর্থনীতিকে আবারও শক্তিশালী করার অঙ্গিকার ব্যক্ত করেছে ওয়াশিংটন।কিয়েভের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন পুনর্গঠন তহবিলে যুক্তরাষ্ট্র সরাসরি বা সামরিক সহায়তার মাধ্যমে অবদান রাখবে এবং ইউক্রেন তার প্রাকৃতিক সম্পদ থেকে পাওয়া রাজস্বের ৫০ শতাংশ তহবিলে দেবে।এই চুক্তিটি এমন এক সময়ে হলো, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্যযুদ্ধ চলছে। এর আগে, গত মার্চে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বৈঠক হয়েছিল। এই চুক্তিটি দুদেশের সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি নির্দেশ করছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার
নেত্রকোনায় অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

নেত্রকোনার মোহনগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে মোঃ ইদু মিয়া (২০) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৭ মে) Read more

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শফিক বিদেশী রিভলবারসহ গ্রেফতার
রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শফিক বিদেশী রিভলবারসহ গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম শফিক (৩৬)-কে রাজধানীর সবুজবাগ থেকে একটি বিদেশি রিভলবার ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে Read more

এবার গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল আউয়াল
এবার গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল আউয়াল

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে। তাকে এখন ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। পুলিশের একটি সূত্র যুগান্তরকে Read more

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২৫ জুলাই) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় চট্টগ্রামগামী Read more

ম্যান ইউকে হারিয়ে প্রিমিয়ার লিগে আর্সেনালের শুভ সূচনা
ম্যান ইউকে হারিয়ে প্রিমিয়ার লিগে আর্সেনালের শুভ সূচনা

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন