ইরান, লেবানন এবং ফিলিস্তিনের পশ্চিম তীরের সঙ্গে ‘যুগপৎ’ যুদ্ধের জন্য নিজেদের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে নির্দেশ দিয়েছে  দখলদার ইসরায়েল। ইসরায়েলের সম্প্রচার সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে এ তথ্য জানা গেছে।সোমবার (০৫ জানুয়ারি) এক প্রতিবেদনে চ্যানেল ১২ জানয়, আইডিএফের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়া’য়াল জামির আইডিএফ নিয়ে ৪ বছর মেয়াদি একটি পরিকল্পনা নিয়েছেন। সেই পরিকল্পনারই একটি অংশ এই প্রস্তুতি।যুদ্ধের প্রস্তুতি হিসেবে স্যাটেলাইটে হামলা এবং মহাকাশ থেকে ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে আঘাত করার মতো বিষয়বস্তুও অন্তর্ভুক্ত করা হয়েছে।চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, তিন দেশ ও ভূখণ্ডের মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে ইরানকে। ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, অতিমাত্রায় মূল্যস্ফীতি, বেকারত্ব ও জীবনযাত্রার ব্যায় বৃদ্ধির প্রতিবাদে ইরানে যে বিক্ষোভ শুরু হয়েছে— সাধারণ জনগণের মনোযোগ সেখান থেকে সরাতে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান।এতে আরও বলা হয়, সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়ার কথা ভেবে দাপ্তরিকভাবে ইরানের বিক্ষোভ সম্পর্কে মন্তব্য করা থেকে বিরত থেকেছে ইসরায়েলের সরকার। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলাখুলিভাবে ইরানে চলমান বিক্ষোভকে সমর্থন করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সেই সঙ্গে মোসাদ দাবি করেছে যে ইরানে বিক্ষোভ সংগঠিত করতে তাদের হাত ছিল।গত ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ সামলাতে গিয়ে আক্ষরিক অর্থেই হিমসিম খাচ্ছে ইরানের ইসলামি সরকার। এর মধ্যে বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছেন। বিক্ষোভকারীদের অনেকেই এই সরকারের অবসান চেয়ে রাজতন্ত্র পুনর্বহালের দাবি জানিয়েছেন।১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের মাধ্যমে পতন ঘটে ইরানের রাজতন্ত্রের এবং ক্ষমতায় আসে ইসলামপন্থি সরকার।এদিকে সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে হুমকি দিয়েছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি বলেছেন, “ইরানের সরকার যদি শান্তিপূর্ণ বিক্ষোভের প্রতি কঠোর হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান চালাবে। এজন্য যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়ে গেছে।”সূত্র : আরটিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিজিটাল নিরাপত্তা আইনে সব মামলা বাতিল, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস
ডিজিটাল নিরাপত্তা আইনে সব মামলা বাতিল, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস

২০১৮ সালের বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর সংশোধনী অনুমোদন করেছে উপদেষ্টা Read more

তারাগঞ্জে ঈদের মাংস কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ হারালেন বৃদ্ধ
তারাগঞ্জে ঈদের মাংস কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ হারালেন বৃদ্ধ

রংপুরের তারাগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উদযাপনে পরিবারের জন্য মাংস কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আবু বক্কর সিদ্দিক (৬০) নামে এক Read more

স্কুলছাত্রী অপহরণের মামলা করতে গিয়ে পুলিশের হাতে লাঞ্ছিত মা
স্কুলছাত্রী অপহরণের মামলা করতে গিয়ে পুলিশের হাতে লাঞ্ছিত মা

বরগুনার তালতলীতে নবম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে অপহরন করে নেয় নাঈম নামের এক যুবক। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা ভিকটিমকে Read more

চকরিয়ায় জব্দকৃত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি
চকরিয়ায় জব্দকৃত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি

কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে উত্তোলিত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালি প্রশাসনের নিলামে বিক্রি করা হয়েছে। গত ১০ জুলাই উপজেলা সহকারী কমিশনার Read more

আফগানিস্তানে ফের হামলা চালিয়েছে পাকিস্তান
আফগানিস্তানে ফের হামলা চালিয়েছে পাকিস্তান

তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধবিরতি জোরদারের লক্ষ্যে নতুন করে আলোচনার মাঝেই আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তান গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে কাবুল। বৃহস্পতিবার আফগানিস্তানের Read more

দুর্বল অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ইরান, নিহত বেড়ে ১০
দুর্বল অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ইরান, নিহত বেড়ে ১০

ইরানে দুর্বল অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভে সহিংসতা আরও তীব্র আকার ধারণ করেছে। এ ঘটনায় গতকাল ইরানি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন