অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে মির্জা মেহেদী তমাল পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ প্রতিদিনের সিটি এডিটর। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলা টিভির চিফ নিউজ এডিটর (সিএনই) এম এম বাদশাহ।রবিবার (৪ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।সভাপতি পদে মির্জা মেহেদী তমাল ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলাউদ্দিন আরিফ পেয়েছেন ১৩০ ভোট। সাধারণ সম্পাদক পদে এম এম বাদশাহ ১১৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম ১১৪ ভোট ও হাসান উজ-জামান ৪২ ভোট পান।যুগ্ম সম্পাদক পদে শহিদুল ইসলাম ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নিয়াজ আহম্মেদ পেয়েছেন ১২৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ১৫৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন নিহাল হাসনাইন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী আমানুর রহমান পেয়েছেন ১১৯ ভোট।অর্থ সম্পাদক পদে আমিনুল ইসলাম ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. এমদাদুল হক খান পেয়েছেন ৮৮ ভোট। দপ্তর সম্পাদক পদে ইসমাঈল হুসাইন ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে এস এম ফয়েজ পেয়েছেন ১১৬ ভোট।কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২১৩ ভোট পেয়ে প্রথম হন আবু হেনা রাসেল, ১৩৪ ভোট পেয়ে দ্বিতীয় হন আইয়ুব আনসারী ও ১৩১ ভোট পেয়ে তৃতীয় হন মাহবুব আলম। অপর প্রার্থী হরলাল রায় সাগর পেয়েছেন ১২৯ ভোট।বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি পদে জিয়া খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে শাহরিয়ার জামান, আইন ও কল্যাণ সম্পাদক পদে শেখ কালিমউল্যাহ নয়ন এবং আন্তর্জাতিক সম্পাদক পদে হাবিবুল্লাহ মিজান নির্বাচিত হন।নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক আবু তাহের। কমিশনার ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ও ডিআরইউর জ্যেষ্ঠ সদস্য উত্তম চক্রবর্তী।এবারের নির্বাচনে ভোটার ছিলেন ২৯৯ জন। এর মধ্যে ২৮৪ জন ভোট দিয়েছেন। পাঁচটি ভোট বাতিল হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যমুনায় ভাঙ্গনের কবলে শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫শতাধিক পরিবার
যমুনায় ভাঙ্গনের কবলে শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫শতাধিক পরিবার

বর্ষার শুরুতেই টাঙ্গাইল সদর উপজেলায় যমুনা নদীর তীব্র ভাঙ্গনের কবলে পড়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫শতাধিক পরিবার। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে Read more

গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান সারজিসের
গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান সারজিসের

কোনো দলের ব্যানারে নয় বরং দল-মত নির্বিশেষে ‘বাংলাদেশ’ ব্যানারে সোমবার (৭ এপ্রিল) আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি। Read more

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ
নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

নোয়াখালী জেলা সিভিল সার্জন কার্যালয়ের অধীনে অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় লিখিত পরীক্ষা বাতিল করে Read more

মদ বিক্রির নিয়ম আরও শিথিল করল সৌদি আরব
মদ বিক্রির নিয়ম আরও শিথিল করল সৌদি আরব

অমুসলিম বিদেশি বাসিন্দাদের অ্যালকোহল কেনার অনুমতি দিয়ে মদ বিক্রির বিধিনিষেধ আরও শিথিল করেছে সৌদি আরব। শুধু আয়ের প্রমাণপত্র দেখিয়ে রিয়াদের Read more

বিশ্বে ২০২৫ সালে ১২৮ সাংবাদিককে হত্যা
বিশ্বে ২০২৫ সালে ১২৮ সাংবাদিককে হত্যা

সদ্য বিদায়ী বছর ২০২৫ সাল বিশ্বব্যাপী সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্য ছিল রক্তক্ষয়ী একটি বছর। দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) Read more

ভারত পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না: নরেন্দ্র মোদী
ভারত পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না: নরেন্দ্র মোদী

ভারত পারমাণবিক ব্ল্যাকমেইল কোনোভাবেই সহ্য করবে না বলে পাকিস্তানের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শুক্রবার (১৫ আগস্ট) স্বাধীনতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন