পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে জাতীয় পর্যায়ের ব্যবসা বিষয়ক সম্মেলন। “1st National Conference on Business Innovation, Technology, and Sustainability (NCBITS) 2025” শীর্ষক সম্মেলন।আগামীকাল বুধবার(১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল সেমিনার রুমে এটি অনুষ্ঠিত হবে। দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে অংশ নিচ্ছে দেশের ২২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়।ব্যবসা, প্রযুক্তি ও টেকসই উন্নয়নকে একসূত্রে গেঁথে উদ্যোক্তা বিকাশে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যেই এ আয়োজন। সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “উদ্যোক্তা উন্নয়ন ও প্রযুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন”।সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, বিশেষ অতিথি হিসেবে থাকবেন পাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড মো: নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড শামীম আহসান।এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিন ও খ্যাতনামা গবেষকরা এতে অংশ নেবেন।আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনে জমা পড়া ৪০ টি গবেষণাপত্রের মধ্য থেকে বাছাই করা হয়েছে ২৭টি প্রবন্ধ। প্রবন্ধগুলো উপস্থাপন করা হবে ছয়টি ট্র্যাকে: ১. হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি,২. অর্থনীতি ও ফাইন্যান্স,৩. ব্যবস্থাপনা-১, ৪. ব্যবস্থাপনা-২, ৫. মার্কেটিং, ৬. ব্যাংকিং ও বীমাসম্মেলনের মূল বক্তা (Keynote Speaker) হিসেবে থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ খ্যাতনামা শিক্ষাবিদ অধ্যাপক ড. মো: নূর উন নবী।এছাড়াও ‘বিজনেস ব্রিলিয়ান্স’ সেগমেন্টে শিল্প জগতের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে বক্তব্য রাখবেন প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ। সম্মেলনের আহ্বায়ক এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলাম বলেন, “এই সম্মেলনের মাধ্যমে দেশের তরুণ গবেষক ও শিক্ষার্থীরা টেকসই ব্যবসার ধারণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। এটি দেশের একাডেমিক অঙ্গনে একটি বড় সংযোগমাধ্যম হয়ে উঠবে।”আয়োজকরা জানিয়েছেন, এ সম্মেলন শুধু প্রবন্ধ উপস্থাপনের সুযোগ নয়, বরং দেশের অর্থনীতিতে প্রযুক্তিনির্ভর ব্যবসার ভবিষ্যৎ রূপরেখা নির্মাণে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবেও বিবেচিত হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্প-পুতিন বৈঠক কবে-কোথায় হতে যাচ্ছে, সুস্পষ্ট ইঙ্গিত দিলো ক্রেমলিন
ট্রাম্প-পুতিন বৈঠক কবে-কোথায় হতে যাচ্ছে, সুস্পষ্ট ইঙ্গিত দিলো ক্রেমলিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক আসন্ন। ক্রেমলিনের শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকভ বৃহস্পতিবার (৭ Read more

খাতা জমা দিতে দেরি হওয়ায় ১৬ শিক্ষার্থীকে বেত্রাঘাত, হাসপাতালে ২
খাতা জমা দিতে দেরি হওয়ায় ১৬ শিক্ষার্থীকে বেত্রাঘাত, হাসপাতালে ২

শেরপুর শহরের গোপালবাড়ির ইউনাইটেড স্কুলের পঞ্চম শ্রেণির ১৬ শিক্ষার্থীকে বেধড়ক বেত্রাঘাতের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় দুই শিক্ষার্থীকে Read more

বরিশালে ফকির চান বেকারীসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা
বরিশালে ফকির চান বেকারীসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে অংশ হিসেবে বরিশালে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে নগরীর চকবাজার Read more

রাজধানীর লালবাগে গণপিটুনিতে ‘কিলার বাবু’ নিহত
রাজধানীর লালবাগে গণপিটুনিতে ‘কিলার বাবু’ নিহত

রাজধানীর লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় মধ্যরাতে নেশাগ্রস্ত হয়ে মাতলামির সময় গণপিটুনিতে মো. তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামের Read more

গাজীপুরে মহাসড়কের পাশে চোরাই তেলের দোকান, অভিযোগের তীরে প্রশাসন!
গাজীপুরে মহাসড়কের পাশে চোরাই তেলের দোকান, অভিযোগের তীরে প্রশাসন!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে গড়ে উঠেছে একাধিক চোরাই জ্বালানি তেলের দোকান। প্রতিদিন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের Read more

সাবেক প্রোটিয়া তারকাকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা ইতালির
সাবেক প্রোটিয়া তারকাকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা ইতালির

ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ইতালি। আসন্ন এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন