টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আলী হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আলী হোসেন ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বেগম গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে।পুলিশ জানায়, ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়। এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল আদালতে পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলায় তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় আলী হোসেনকে গ্রেপ্তার করেন মির্জাপুর থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান।ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার যুবলীগ নেতাকে সোমবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপ বাছাইয়ে সহজ জয় স্পেন ও বেলজিয়ামের, ধাক্কা খেল জার্মানি
বিশ্বকাপ বাছাইয়ে সহজ জয় স্পেন ও বেলজিয়ামের, ধাক্কা খেল জার্মানি

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সহজ জয় পেয়েছে স্পেন ও বেলজিয়াম। অন্যদিকে স্লোভাকিয়ার কাছে হেরে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। বুলগেরিয়াকে Read more

ইরানের আকাশে ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করল ইসরাইল
ইরানের আকাশে ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করল ইসরাইল

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের একটি ড্রোন ইরানের আকাশে ভূপাতিত হয়েছে।আইডিএফ-এর একজন মুখপাত্র জানান, "একটি অভিযানের সময় বিমান বাহিনীর Read more

বিজয়নগরে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
বিজয়নগরে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিলের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের Read more

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় Read more

গুজরাটে ক‌থিত “বাংলাদেশিদের এলাকায়” ঘর ভাঙা শুরু
গুজরাটে ক‌থিত “বাংলাদেশিদের এলাকায়” ঘর ভাঙা শুরু

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদের যে অঞ্চলে প্রচুর সংখ্যক “বাংলাদেশি” থাকেন বলে পুলিশের সন্দেহ, সেই চান্দোলা লেক এলাকায় মঙ্গলবার সকাল Read more

পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প
পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ৩৩ বছর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন