নড়াইল সদরের কালনা-যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় এক যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধের নাম মিজানুর গাজী (৫০)। তিনি যশোর জেলার বাঘারপাড়া থানার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে এবং পেশায় কৃষি শ্রমিক।রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিজানুর গাজী নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামের ইলিয়াস শেখের বাড়িতে থেকে কৃষি শ্রমিক হিসেবে ওই এলাকায় কাজ করতেন। তিনি সন্ধ্যার দিকে একই গ্রামের জামান ভূঁইয়ার বাড়িতে রাতের খাবার খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন।প্রতিমধ্যে কালনা-যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ভাটিয়াপাড়া গামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারেক রহমান ও জুবাইদা রহমান হাইকোর্টে খালাস
তারেক রহমান ও জুবাইদা রহমান হাইকোর্টে খালাস

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ৩ বছরের সাজা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

আত্মহত্যার চেষ্টা চালিয়েছে ২৭৯ ইসরায়েলি সেনা
আত্মহত্যার চেষ্টা চালিয়েছে ২৭৯ ইসরায়েলি সেনা

গত দেড় বছর ধরে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন ইসরায়েলের ২৭৯ সেনা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার মধ্যে দেশটির সেনাদের আত্মহননের চেষ্টার সংখ্যা Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সঞ্চয়ের টাকা ফেরত, তদন্ত কমিটি গঠন
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সঞ্চয়ের টাকা ফেরত, তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলের ভূঞাপুরের ফলদা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু সাইদ স্বপনের আর্থিক অনিয়ম নিয়ে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সরকারি Read more

হলে ঢাবি ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু
হলে ঢাবি ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আসমা আক্তার লিজা (২০১৯-২০ শিক্ষাবর্ষ) হৃদরোগ ও ফুসফুসে পানি জমার জটিলতায় মারা গেছেন। আজ শুক্রবার (১৫ আগস্ট) Read more

‘আমার অজান্তেই এলাকাবাসী মনোনয়নপত্র সংগ্রহ করেছে’
‘আমার অজান্তেই এলাকাবাসী মনোনয়নপত্র সংগ্রহ করেছে’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য জাতীয় সংসদের কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন