যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে সাব্বির রহমান ওরফে জাকির নামে এক ভুয়া ডাক্তার ধরা পড়েছে। সোমবার (০৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের বর্হিঃবিভাগ থেকে পুলিশ তাকে আটক করে। সাব্বির রহমান যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকার মুজিবুর রহমানের ছেলে। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা এই তথ্য নিশ্চিত করেছেন। ভুয়া ডাক্তারকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।যশোর শহরের পুরাতন কসবার বাসিন্দা সানজিদা খাতুন জানান, মঙ্গলবার তার শিশু সন্তানকে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে আসেন। শিশু বিভাগের চিকিৎসক তার ছেলেকে দেখে তিনটি পরীক্ষা করার জন্য নির্দেশনা দেন। তিনি পরীক্ষার টাকা জমা দিতে এসে দেখেন ক্যাশ কাউন্টার বন্ধ হয়ে গেছে। এসময় সাদা এপ্রোন পরা সাব্বির রহমান তার কাছে এগিয়ে আসেন। তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে বলেন, ‘এত দেরি করে এসেছেন কেন? কাউন্টার তো বন্ধ হয়ে গেছে।’ পরে পরীক্ষা-নিরীক্ষা করিয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে ৫শ’ টাকা নিয়ে চলে যান।সানজিদা আরও জানান, দীর্ঘ সময় ফিরে না আসায় তিনি ভুয়া ডাক্তারের কবলে পড়ার বিষয়টি বুঝতে পারেন। এসময় তিনি ঘটনাটি পুলিশকে অবহিত করেন। পরে হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল ভুয়া ডাক্তার সাব্বির রহমানকে আটক করেন। পুলিশ সদস্য সোহেল রানা জানান, ভুয়া ডাক্তার সাব্বির রহমান এক নারীর সাথে প্রতারণা করে ৫শ’ টাকা হাতিয়ে নেন। ঘটনাটি জানার পর বর্হিঃবিভাগের শিশু ডাক্তারের চেম্বারের সামনে থেকে তাকে আটক করা হয়। সাব্বির রহমান একজন প্রতারক। দীর্ঘদিন ধরে তিনি ডাক্তার সেজে হাসপাতালে এসে রোগী ও স্বজনদের সাথে প্রতারণা করে আসছিলেন। তার কাছ থেকে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আই এইচ টি) বরিশালের ২০২১-২২ ইং শিক্ষাবর্ষের একটি পরিচয়পত্র উদ্ধার হয়। সাব্বির রহমানকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, সাব্বির রহমান নামে একজন ভুয়া ডাক্তারকে পুলিশ আটক করেছে। তিনি ডাক্তার পরিচয়ে রোগী ও স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে গা ঢাকা দিতেন। সোমবারও এক নারীর কাছ থেকে ৫শ’ টাকা হাতিয়ে নেন। ভুয়া ডাক্তারের বিরুদ্ধে ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, ভুয়া ডাক্তার সাব্বির রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে শিশুর মৃত্যু
নোয়াখালীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে শিশুর মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সিফাত (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ Read more

সিরাজগঞ্জে সাবেক সাংসদ আব্দুল আজিজ তিন দিনের রিমান্ডে
সিরাজগঞ্জে সাবেক সাংসদ আব্দুল আজিজ তিন দিনের রিমান্ডে

সিরাজগঞ্জের তাড়াশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার Read more

খতিয়ান কারসাজি ও ঘুষের অভিযোগে তেঁতুলিয়া ভূমি অফিসের তহশিলদারের বিরুদ্ধে তদন্ত
খতিয়ান কারসাজি ও ঘুষের অভিযোগে তেঁতুলিয়া ভূমি অফিসের তহশিলদারের বিরুদ্ধে তদন্ত

পঞ্চগড়ে তেঁতুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. ওমর ফারুকের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত জালিয়াতি, ঘুষ গ্রহণ ও রেকর্ডে কারসাজিসহ নানা অনিয়মের Read more

Premier bet liste longue aujourd’hui : ce qu’il faut savoir
Premier bet liste longue aujourd’hui : ce qu’il faut savoir

Premier Bet Liste Longue Aujourd'hui : Guide Pratique pour les Joueurs Français Comprendre le concept de « premier bet liste longue Read more

মোবারকগঞ্জ চিনিকলে প্রতি কেজিতে লোকসান ৪১৭ টাকা
মোবারকগঞ্জ চিনিকলে প্রতি কেজিতে লোকসান ৪১৭ টাকা

এক কেজি চিনি উৎপাদনে খরচ ৫৪২ টাকা। বিক্রি করা হয় ১২৫ টাকায়। এ হিসাবে প্রতি কেজিতে লোকসান ৪১৭ টাকা। এভাবে Read more

থানা ফটকের সামনেই যুবদল-স্বেচ্ছাসেবক দলের দুই নেতার মারামারি
থানা ফটকের সামনেই যুবদল-স্বেচ্ছাসেবক দলের দুই নেতার মারামারি

ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ফটকের সামনেই জমিজমা সংক্রান্ত এক শালিশ বৈঠককে কেন্দ্র করে জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন