আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার (৪ জানুয়ারি) জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  এবার আনুষ্ঠানিকভাবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারতের বাইরে সরিয়ে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে বলেও জানিয়েছে ক্রিকেট বোর্ড।  সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের একটি জরুরি সভা আজ (৪ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়। সভায় ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।”পর্ষদ গত ২৪ ঘণ্টার মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করে এবং ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে বাংলাদেশের জাতীয় দলের অংশগ্রহণ ঘিরে সৃষ্ট সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে।বর্তমান পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়ন, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান অবস্থায় বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্টে অংশ নিতে ভারতে ভ্রমণ করবে না।”এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, টুর্নামেন্টের কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অনুরোধ জানিয়েছে, বাংলাদেশের সব ম্যাচ যেন ভারতের বাইরে কোনো ভেন্যুতে স্থানান্তর করার বিষয়টি বিবেচনা করা হয়।”পর্ষদের বিশ্বাস, এই পদক্ষেপটি বাংলাদেশের খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, বোর্ড সদস্য এবং অন্যান্য সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এবং দলকে একটি নিরাপদ ও উপযুক্ত পরিবেশে টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দিতে অত্যন্ত জরুরি।”বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশা করছে, আইসিসি পরিস্থিতিটি যথাযথভাবে অনুধাবন করবে এবং এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে।’এদিকে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে একজন প্লেয়ারকে আইপিএলে নিরাপত্তা দিতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে কীভাবে বাংলাদেশ দল এবং দল সংশ্লিষ্ট সবাইকে নিরাপত্তা দেবে ভারত?৩ জানুয়ারি রাতেই অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান। সাথে বোর্ডকেও নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার কথা জানিয়ে রাখেন।জানা গেছে, আইসিসিকে বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে নিয়ে যেতে আবেদন জানিয়ে চিঠি দেওয়া হবে। বাংলাদেশ দল, কোচিং স্টাফ, টিম অফিশিয়াল, সমর্থকসহ সবার নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এবং পরিস্থিতি অনুযায়ী এমন সিদ্ধান্তে এসেছে বিসিবি। বিষয়টি টুর্নামেন্টের আয়োজক সংস্থা আইসিসিকে জানানো হবে।বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ভারতের সাথে রয়েছে শ্রীলঙ্কা। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ভারত এবং শ্রীলঙ্কায় বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে। টুর্নামেন্ট শুরু হতে বাকি আছে ১ মাসের একটু বেশি সময়।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থার সমাধান দ্রুতই হবে: শিক্ষা উপদেষ্টা
শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থার সমাধান দ্রুতই হবে: শিক্ষা উপদেষ্টা

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অচলাবস্থা চলছে দ্রুতই সেই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) Read more

রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজ সোমবার (২৩ জুন) সকাল থেকে আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। কোথাও কোথাও হতে পারে হালকা Read more

খানসামায় গ্যাসের কৃত্রিম সংকট, ভুক্তভোগী সাধারণ মানুষ
খানসামায় গ্যাসের কৃত্রিম সংকট, ভুক্তভোগী সাধারণ মানুষ

দিনাজপুরের খানসামা উপজেলায় লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারি নির্ধারিত ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার Read more

সিডিএ নিয়োগে প্রশ্নফাঁস ও অর্থ বাণিজ্যের অভিযোগ
সিডিএ নিয়োগে প্রশ্নফাঁস ও অর্থ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চলমান জনবল নিয়োগ কার্যক্রমকে ঘিরে প্রশ্নপত্র ফাঁস, প্রতারণা এবং সংঘবদ্ধ অর্থ বাণিজ্যের গুরুতর অভিযোগ সামনে এসেছে। Read more

লামা ফাইতং সড়কের ব্রিজে গর্ত, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
লামা ফাইতং সড়কের ব্রিজে গর্ত, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

পার্বত্য বান্দরবানের লামা উপজেলাধীন ফাইতং লামা-বানিয়াছড়া সড়কের গুরুত্বপূর্ণ অংশ বদরটিলা পাহাড়ের উপরের ও নিচের ব্রিজ সংলগ্ন এলাকায় বৃষ্টির পানির স্রোতের Read more

মেহেরপুরে ভ্যাপসা গরমে হাসপাতালে বাড়ছে রোগী 
মেহেরপুরে ভ্যাপসা গরমে হাসপাতালে বাড়ছে রোগী 

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন। দিন যত যাচ্ছে তাপমাত্রা যেন ততই বাড়ছে। এর সাথে বাড়তে শুরু করেছে বিভিন্ন রোগ। প্রচন্ড গরমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন