রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলার’ মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদী জনতা। এর আগে সেখানকার দরবার শরিফ ও বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা।শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে বলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদুর রহমান জানান।প্রত্যক্ষদর্শীরা জানান, একদল তৌহিদি জনতা আগে থেকে সংগঠিত হয়ে দরবার শরিফ ও তার বাড়িতে হামলা চালায়। শুরু হয় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ। হামলায় অন্তত ৫০ জন আহত হন, যাদের মধ্যে দরবারের ভক্তরা ছিলেন সংখ্যায় বেশি।এ সময় ইউএনওর গাড়ি এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সেনাবাহিনী ও র‌্যাব মোতায়েনের পর।ঘটনার সূত্রপাত নুরুল হকের কবর নিয়ে। সম্প্রতি ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হলে তাকে গোয়ালন্দ দরবার শরিফে মাটি থেকে উঁচু স্থানে কাবা শরিফের আদলে একটি কাঠামো বানিয়ে দাফন করা হয়। বিষয়টি নিয়ে কয়েক দিন ধরেই এলাকায় উত্তেজনা চলছিল।স্থানীয় প্রশাসন বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানে উভয় পক্ষকে নিয়ে আলোচনা করে, একটি কমিটি গঠন করে এবং পরিবারকে বৃহস্পতিবার পর্যন্ত সময়ও দেয়। কিন্তু শুক্রবারের জুমার পর তৌহিদি জনতা শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে জড়ো হয়ে বিক্ষোভ করে এবং এরপর হামলায় অংশ নেয়।প্রথম দফার হামলার পর দ্বিতীয় দফায় বাড়িতে গিয়ে কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করে তারা। পরে সেটি মহাসড়কের মোড়ে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে।এ সময় বিক্ষোভকারীরা দাবি করেন, নুরুল হক নিজেকে ‘ইমাম মাহাদি’ ও ‘খোদা’ দাবি করতেন, যা তারা শরিয়তবিরোধী বলে মনে করেন। তাদের ভাষ্য, কবর পুড়িয়ে দেওয়ার মাধ্যমে তার ‘ভণ্ডামির অবসান’ হয়েছে।নুরুল হকের ছেলে মেহেদী নূর জিলানী এর আগে গণমাধ্যমকে বলেন, বাবা শরিয়তের আলোকে ওছিয়ত অনুযায়ী দাফন করা হয়েছিল, ১২ ফুট নয়, ৩-৪ ফুট উঁচু হবে। তিনি দাবি করেন, তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকস্থলীতে ১ হাজার পিস ইয়াবাসহ বিমানযাত্রী আটক
পাকস্থলীতে ১ হাজার পিস ইয়াবাসহ বিমানযাত্রী আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা বহনের অভিযোগে মো. রাজু মোল্লা (৩২) নামে এক বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড Read more

সালমান মারা যাওয়ার সময় বগুড়ায় নৌকায় বসে খিচুড়ি খাচ্ছিলাম : ডন
সালমান মারা যাওয়ার সময় বগুড়ায় নৌকায় বসে খিচুড়ি খাচ্ছিলাম : ডন

চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু মামলার অন্যতম আসামি (৪ নম্বর) খল অভিনেতা আশরাফুল হক ডন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে চার Read more

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: আসিফ নজরুল
মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: আসিফ নজরুল

মালয়েশিয়ায় জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ৩ জন ইতোমধ্যে দেশে ফেরত এসেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে Read more

স্ত্রীকে হত্যা পর পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে স্বামী আটক
স্ত্রীকে হত্যা পর পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে স্বামী আটক

কক্সবাজারের পেকুয়ায় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। সৌদি আরব থেকে তিন Read more

নেপালে বিক্ষোভের সময় আগুন দেওয়া ভবনগুলোতে পাওয়া যাচ্ছে মরদেহ
নেপালে বিক্ষোভের সময় আগুন দেওয়া ভবনগুলোতে পাওয়া যাচ্ছে মরদেহ

নেপালে গত সপ্তাহের গণআন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দেশটির সরকার নতুন এ তথ্য জানিয়েছে।গত সোমবার Read more

‘পালাব না’ বলেও আজকের দিনেই পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা
‘পালাব না’ বলেও আজকের দিনেই পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা

‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না, পালাতে জানে না’- এই বাক্যটি তিনি নিজেই বহুবার উচ্চারণ করেছেন। অথচ ইতিহাসের নির্মম বাস্তবতায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন