আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে দিনাজপুরের গুরুত্বপূর্ণ দুই আসন (দিনাজপুর-৫ ও ৬) থেকে দাখিলকৃত প্রবীণ ও নবীন রাজনৈতিক নেতাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রার্থীদের উপস্থিতিতে এই ঘোষণা দেন।দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর): এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।এছাড়াও এই আসন থেকে বৈধতা পেয়েছেন জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন, এনসিপির ডা. আহাদ আলী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির এ জেড এম রেজওয়ানুল হক এবং এস এম জাকারিয়ার মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়।দিনাজপুর-৬ (হাকিমপুর-বিরামপুর-ঘোড়াঘাট-নবাবগঞ্জ): দিনাজপুরের সর্ববৃহৎ এই নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত হেভিওয়েট প্রার্থী, দলের স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। এছাড়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আনোয়ারুল ইসলামের মনোনয়নপত্রটিও বৈধ বলে গৃহীত হয়েছে।মনোনয়ন বৈধ হওয়ার পর ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, এই আসনের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমি জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যেতে চাই। সাধারণ মানুষের ভালোবাসাই আমার শক্তি।মনোনয়নপত্র বৈধ ঘোষণার সাথে সাথে দুই আসনের নির্বাচনী এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। কর্মী-সমর্থকরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। এখন প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচারণার অপেক্ষায় রয়েছেন প্রার্থীরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: তারেক রহমান
ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: তারেক রহমান

ভয়ের কোনো কারণ নেই, নির্বাচন নির্ধারিত সময়েই হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি বিজয় দিবসের এই Read more

চতুর্থ দিনের মতো চলছে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন
চতুর্থ দিনের মতো চলছে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন

চতুর্থ দিনের মতো চলছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন। আজ বুধবার (১৫ অক্টোবর) লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে Read more

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আগামীকাল
নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আগামীকাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া প্রকাশিত হবে আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট)। ইতোমধ্যে এ খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। Read more

নান্দাইলে ২৫ বছর ধরে অব্যবহৃত কোটি টাকার সেতু
নান্দাইলে ২৫ বছর ধরে অব্যবহৃত কোটি টাকার সেতু

ময়মনসিংহের নান্দাইলে ২৫ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে কোটি টাকার সেতু। একপাশের রাস্তা না থাকায় কোটি টাকা ব্যয়ে নির্মিত Read more

বাউফলে ছোট ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ করায় বড় ভাইকে কুপিয়ে জখম
বাউফলে ছোট ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ করায় বড় ভাইকে কুপিয়ে জখম

পটুয়াখালীর বাউফলে ছোট ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ করায় বড় ভাই তাওসিফ ইসলাম অর্ককে (১৭) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন