‘আমার একটা হাত নাই, এটা আর্টিফিশিয়াল (কৃত্রিম) হাত। ওরা (পুলিশ) বাড়ি মেরে সেটাও ভেঙে ফেলছে। আমার কাছে কি এত টাকা আছে যে আবার একটা হাত কিনে নেব? এটা কি কোনো রাষ্ট্রের কাজ হতে পারে?’— এমন করেই ক্ষোভ প্রকাশ করছিলেন আতিকুল ইসলাম, যিনি শুক্রবার জাতীয় সংসদ ভবন এলাকায় পুলিশের হামলায় আহত হয়েছেন।আতিকুলসহ কয়েক শ ব্যক্তি নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে বৃহস্পতিবার রাত থেকে সংসদ ভবন এলাকায় বিক্ষোভ করছিলেন। তাদের দাবি ছিল, সরকারের প্রস্তাবিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাতিল না করা পর্যন্ত তারা স্বাক্ষর অনুষ্ঠান হতে দেবেন না।শুক্রবার সকালে বিক্ষোভকারীরা প্রাচীর টপকে অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেন। পুলিশ ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অনুরোধ উপেক্ষা করে তারা সরে না গেলে, পুলিশ জোর করে তাদের সরিয়ে দেয়। এরপরই সংঘর্ষ শুরু হয়।দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সরিয়ে দেওয়ার পর বিক্ষুব্ধরা মানিক মিয়া অ্যাভিনিউয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এসময় সড়কে আগুন ধরানো হয়, পুলিশের বাসসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলে পাল্টাপাল্টি ধাওয়া, লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ।পুলিশ ও বিক্ষোভকারীদের অন্তত ২৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আতিকুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি জানান, ‘ডাক্তার বলেছে হাড় ভাঙেনি, তবে নড়েছে। কিছুদিন বিশ্রামে থাকতে হবে।’আতিকুলের অভিযোগ, এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) সদস্যরাই তার ওপর হামলা চালায়। তার ভাষায়, ‘আমরা যৌক্তিক দাবির জন্য সংসদ ঘেরাও করেছিলাম, কিন্তু পুলিশই আগে চড়াও হয়ে আমাদের আক্রমণ করে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে চুয়াডাঙ্গায় আল মিরাজ ও বাবা তৈয়ব আলীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে। মঙ্গলবার Read more

ফরিদগঞ্জে ভাতিজাকে জবাই করে হত্যা, চাচাসহ আটক ৩
ফরিদগঞ্জে ভাতিজাকে জবাই করে হত্যা, চাচাসহ আটক ৩

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাসী বাবু গাজী (২৪) কে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করেছে চাচা হাসান গাজী।সোমবার (১১ আগস্ট) Read more

খেজুর ও জায়নামাজ নিয়ে আদালতে মডেল মেঘনা আলম
খেজুর ও জায়নামাজ নিয়ে আদালতে মডেল মেঘনা আলম

রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে হওয়া মামলায় জব্দ করা মডেল মেঘনা আলমের ম্যাকবুক, ল্যাপটপ ও মোবাইল ফোনে রাষ্ট্রবিরোধী Read more

বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বরিশালের মুলাদীতে আলোচিত গৃহবধূ লিমা হত্যা মামলায় স্বামী সোহরাব হোসেন আকনের মৃত্যুদণ্ডের আদেশের রায় দিয়েছেন আদালত। রোববার (০৫ অক্টোবর) দুপুরে নারী Read more

এআই ছবি ঘিরে বিতর্ক, মানহানির অভিযোগে আইনি পদক্ষেপে কুনিকা সদানন্দ
এআই ছবি ঘিরে বিতর্ক, মানহানির অভিযোগে আইনি পদক্ষেপে কুনিকা সদানন্দ

নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়ক কুমার শানু ও অভিনেত্রী কুনিকা সদানন্দের একটি এআই-জেনারেটেড ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় তৈরি হয়েছে নতুন Read more

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও আশপাশের আকাশ আজ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন