বিশ্বজুড়ে হাসপাতালগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী সংক্রমণ, যা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জন্য এক ভয়াবহ বার্তা নিয়ে আসছে।সম্প্রতি যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বারবার সতর্ক করছে যে প্রচলিত অ্যান্টিবায়োটিক দিয়ে যেসব সাধারণ সংক্রমণ একসময় সহজেই সারিয়ে তোলা যেত, এখন আর সেগুলোতে কাজ হচ্ছে না। চিকিৎসকদের বড় একটি অংশ আশঙ্কা করছেন যে, আগামী কয়েক বছরের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে সাধারণ রোগের চিকিৎসাও দুঃসাধ্য হয়ে পড়বে।২০২৩ সালের এক বৈশ্বিক সমীক্ষায় দেখা গেছে, পরীক্ষাগারে শনাক্ত হওয়া প্রতি ছয়টি সংক্রমণের মধ্যে একটি এখন অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী।বিশেষ করে রক্ত, অন্ত্র, মূত্রনালি এবং প্রজননতন্ত্রের প্রায় ৪০ শতাংশ সংক্রমণের ক্ষেত্রে সাধারণ অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে পড়ছে। ই. কোলাই এবং সালমোনেলার মতো ‘গ্রাম-নেগেটিভ’ ব্যাকটেরিয়ার ক্রমবর্ধমান প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের হার ৭০ শতাংশে পৌঁছাতে পারে, যা চিকিৎসাবিজ্ঞানের কয়েক দশকের অর্জনকে ধূলিসাৎ করে দিতে পারে।২০১৭ সালেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল যে বিশ্বের অ্যান্টিবায়োটিক ভাণ্ডার ফুরিয়ে আসছে। যক্ষ্মাসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টের আবিষ্কারে স্থবিরতা দেখা দিয়েছে। বর্তমানে বাজারে থাকা অধিকাংশ ওষুধ মূলত পুরোনো অ্যান্টিবায়োটিকেরই সামান্য পরিবর্তিত সংস্করণ, যা ব্যাকটেরিয়ার দ্রুত মিউটেশনের সাথে পাল্লা দিতে পারছে না। নতুন ও কার্যকর ওষুধ আবিষ্কৃত না হলে ছোটখাটো অস্ত্রোপচারও সংক্রমণের কারণে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বর্তমানে ই-কোলাই এবং মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসসহ ১২টি ব্যাকটেরিয়াকে ডব্লিউএইচও অগ্রাধিকার তালিকায় রেখেছে, যেগুলোর বিরুদ্ধে লড়াই করার মতো কোনো কার্যকর ওষুধ চিকিৎসকদের হাতে প্রায় নেই বললেই চলে। বর্তমানে গবেষণাধীন ৫১টি অ্যান্টিবায়োটিকের মধ্যে মাত্র ৮টি চিকিৎসাক্ষেত্রে প্রকৃত অবদান রাখতে পারবে বলে ধারণা করা হচ্ছে।ডব্লিউএইচও-এর অ্যাসেনশিয়াল মেডিসিন বিভাগের পরিচালক ডা. সুজান হিল জানিয়েছেন, প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধে মানুষের আত্মরক্ষার ঢাল ক্রমেই সংকুচিত হয়ে আসছে। বিখ্যাত চিকিৎসা সাময়িকী ‘ল্যানসেট’-এ প্রকাশিত এক নিবন্ধে শীর্ষস্থানীয় ২৬ জন বিজ্ঞানী সতর্ক করেছেন যে, আগামী দুই-তিন দশকের মধ্যে মানবজাতি হয়তো সেই ‘প্রাক-অ্যান্টিবায়োটিক যুগে’ ফিরে যাবে, যেখানে সাধারণ সংক্রমণেই গণহারে মানুষের মৃত্যু হতো।এই সংকটের মূলে রয়েছে বাণিজ্যিক সীমাবদ্ধতাও। একটি নতুন অ্যান্টিবায়োটিক তৈরিতে কোটি কোটি ডলার খরচ হলেও দীর্ঘমেয়াদি ওষুধের তুলনায় এর মুনাফা অনেক কম। এছাড়া নতুন ওষুধ বাজারে আসার দ্রুততম সময়ের মধ্যে ব্যাকটেরিয়া তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় বড় ওষুধ কোম্পানিগুলো এই গবেষণায় আগ্রহ হারিয়ে ফেলছে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাতকানিয়ায় শরৎকালেও ফলছে তরমুজ
সাতকানিয়ায় শরৎকালেও ফলছে তরমুজ

চট্টগ্রামের সাতকানিয়ায় অসময়ে তরমুজ চাষ করে নতুন দিগন্ত উন্মোচন করেছেন স্থানীয় কৃষকরা। বর্ষা ও শরৎকালেও তরমুজ চাষে ব্যাপক সাফল্য পেয়ে Read more

টিভিতে আজকের খেলা (১৫ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (১৫ অক্টোবর)

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে আজ (বুধবার) ইংল্যান্ড-পাকিস্তান মুখোমুখি হবে। নিষ্পত্তি হতে পারে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার লাহোর টেস্টে। আগামীকাল ভোরে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলবে Read more

নাগরপুরে ভূমি বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নাগরপুরে ভূমি বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ভূমি বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক Read more

পাপিয়া দম্পতির সাড়ে ৩ বছরের কারাদণ্ড
পাপিয়া দম্পতির সাড়ে ৩ বছরের কারাদণ্ড

সোয়া ৬ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার Read more

সালমান মারা যাওয়ার সময় বগুড়ায় নৌকায় বসে খিচুড়ি খাচ্ছিলাম : ডন
সালমান মারা যাওয়ার সময় বগুড়ায় নৌকায় বসে খিচুড়ি খাচ্ছিলাম : ডন

চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু মামলার অন্যতম আসামি (৪ নম্বর) খল অভিনেতা আশরাফুল হক ডন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে চার Read more

কুমিল্লায় আইনজীবী হত্যা: সাবেক এমপি বাহার ও মেয়র সূচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট
কুমিল্লায় আইনজীবী হত্যা: সাবেক এমপি বাহার ও মেয়র সূচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট

কুমিল্লায় আলোচিত আইনজীবী আবুল কালাম আজাদ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন