ময়মনসিংহে ব্যবসায়ী আরিফ মিয়াকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী।মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে নগরীর বলাশপুর হাক্কানি মোড় এলাকায় প্রায় শতাধিক নারী-পুরুষ ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।মানববন্ধনে নিহতের মেয়ে তামান্না বলেন, ‘আমার বাবাকে অনেক কষ্ট দিয়ে মেরেছে ওরা। ওদের সবার শাস্তি চাই, ফাঁসি চাই।’নিহতের ভাতিজা দিদার অভিযোগ করে বলেন, ‘আমার চাচাকে প্রথমবার ছুরিকাঘাত করার পর আমরা মামলা করতে চাইলে এলাকার কিছু লোক বাধা দেয়। তারা মীমাংসার কথা বলে। কিন্তু কোনো মীমাংসা হয়নি। পরে থানায় মামলা করতে গেলে ফোনে আবার সামাজিক সমাধানের চাপ আসে। এরপর সাগর প্রকাশ্যে অস্ত্র নিয়ে হুমকি দিতে থাকে। পরে নিরুপায় হয়ে আমরা ৭ ধারায় মামলা করি। এর জেরেই আমার চাচাকে হত্যা করা হয়।’স্থানীয় বাসিন্দা হারুন-অর-রশীদ বলেন, ‘সাখাওয়াত হোসেন সাগর পেশায় ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। কেউ প্রতিবাদ করলে অস্ত্র নিয়ে হুমকি দেয়। আমরা চাই মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়।’মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নিহতের বাবা আব্দুল কাদির মণ্ডল, বড় ভাই আকরাম, বোন জামাই মঞ্জুরুল হক, চাচা হান্নান মিয়া এবং প্রতিবেশী চাচা সবুজ মিয়া।এর আগে, গত ৬ জুলাই সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় ছুরিকাঘাতে আরিফ মিয়া (৪০) নিহত হন। তিনি ওই এলাকার আব্দুল কাদের মন্ডলের ছেলে।কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ‘আরিফ হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত সাগরের মা সমর্থ বানু ও বোন স্বপ্না আক্তারকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি সাগরকে গ্রেফতারে চেষ্টা চলছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে রহস্যজনক গলায় ফাঁস দেওয়া যুবকের মরদেহ উদ্ধার
বেনাপোলে রহস্যজনক গলায় ফাঁস দেওয়া যুবকের মরদেহ উদ্ধার

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে এক অজ্ঞাত যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার Read more

‘বিশ্বাস হয়নি যে দলের জন্য আমি সব করছি, সেই দল আমাকে শোকজ করবে’
‘বিশ্বাস হয়নি যে দলের জন্য আমি সব করছি, সেই দল আমাকে শোকজ করবে’

বীর মুক্তিযোদ্ধা এড. ফজলুর রহমান বলেছেন, ‘শুরুতে বিশ্বাস হয়নি যে দলের জন্য আমি সব করছি, সেই দল আমাকে শোকজ করবে। Read more

সিভিল সার্জন সম্মেলন আগামী ১২-১৩ মে
সিভিল সার্জন সম্মেলন আগামী ১২-১৩ মে

দেশব্যাপী স্বাস্থ্যখাতের উন্নয়ন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে দেশের ৬৪ জেলার সিভিল সার্জনদের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে সিভিল সার্জন সম্মেলন Read more

একটি ঈদ ও মৃত্যুর সাথে তিনপাত্তি খেলার গল্প
একটি ঈদ ও মৃত্যুর সাথে তিনপাত্তি খেলার গল্প

হতে পারে এটাই জীবনের শেষ ঈদ, শেষ দিন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। আশেপাশের বেশিরভাগ রোগীই এরই Read more

ট্রাম্পের আঙুল কেটে ফেলবেন!
ট্রাম্পের আঙুল কেটে ফেলবেন!

ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঙুল কেটে ফেলার হুমকি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল মোহসিন রেজাই। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রকাশ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন