আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে নানা মহলের হুমকি আর উদ্ভুত পরিস্থিতির কারণে  ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় ফিজকে ছেড়ে দিয়েছে কেকেআর।এমন পরিস্থিতিতে বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতিতে নতুন মাত্র যোগ হয়েছে। ‘খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ’ প্রকাশ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের লিগ পর্বের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার দাবি উঠেছে।এদিকে, মুস্তাফিজকে আইপিএলে বহিস্কারের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জরুরি বোর্ড সভা শেষে জনসমক্ষে কোনো মন্তব্য করেননি। তবে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আইসিসির কাছে ক্রিকেট বোর্ডকে বাংলাদেশের চারটি লিগ ম্যাচ (কলকাতায় তিনটি এবং মুম্বাইয়ে একটি) শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার দাবি জানাতে বলেছেন।এদিকে বিসিসিআইয়ের একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, এমন কিছু করা বলতে গেলে ‘অসম্ভব’। বিসিসিআই-এর একটি সূত্র দাবি করেছে যে, টুর্নামেন্ট শুরু হতে মাত্র এক মাস বাকি, এখন এই পরিবর্তন করা প্রায় অসম্ভব। সূত্রটি জানায়, ‘কারো খেয়ালখুশিতে বিশ্বকাপ ম্যাচ সরানো যায় না। এটি একটি লজিস্টিক্যাল দুঃস্বপ্ন। প্রতিপক্ষ দলগুলোর কথা ভাবুন, তাদের বিমান টিকিট এবং হোটেল বুক করা হয়ে গেছে। এছাড়া প্রতিদিন তিনটি করে ম্যাচ রয়েছে যার একটি শ্রীলঙ্কায়। ব্রডকাস্ট ক্রু-দের বিষয় রয়েছে। তাই এটি বলা যতটা সহজ, করা ততটা নয়।’আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। সূচি অনুযায়ী, বাংলাদেশের চারটি লিগ ম্যাচের প্রথম তিনটি খেলবে কলকাতার ইডেন গার্ডেন্সে এবং শেষ ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।রাজনৈতিক কারণে গত বছর পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে হাইব্রিড মডেল অনুযায়ী ভারত তাদের ম্যাচগুলো খেলেছে দুবাইতে। পূর্ব সমঝোতা অনুযায়ী ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইতিমধ্যেই তাদের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিয়েছে। তবে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার কারণ হিসেবে বিসিসিআই সরাসরি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করেনি। তবে তারা ইঙ্গিত দিয়েছে, চারপাশের পরিস্থিতির কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনায় ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, তদন্তের আশ্বাস ইউএনওর
মেঘনায় ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, তদন্তের আশ্বাস ইউএনওর

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের মধ্যে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার (২ জুন) Read more

রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হয়েছে।রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের Read more

পাচারের পথে পাবনায় ২৪০০ লিটার জ্বালানি জব্দ
পাচারের পথে পাবনায় ২৪০০ লিটার জ্বালানি জব্দ

পাবনার চাটমোহর উপজেলায় অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় মোট ২ হাজার ৪০০ লিটার পেট্রোল, ডিজেল ও অকটেন আটক করেছেন স্থানীয়রা। পরে Read more

চকবাজারের হিজরা খালে শিশু মৃত্যু: চসিক-সিডিএতে দুদকের অভিযান
চকবাজারের হিজরা খালে শিশু মৃত্যু: চসিক-সিডিএতে দুদকের অভিযান

চট্টগ্রাম নগরীর চকবাজারের কাপাসগোলা এলাকায় হিজরা খালে ব্যাটারিচালিত রিকশাসহ পড়ে শিশুমৃত্যুর ঘটনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের Read more

চাঁদপুরে মধ্যরাতে আগুনে পুড়ল ১৩ দোকান
চাঁদপুরে মধ্যরাতে আগুনে পুড়ল ১৩ দোকান

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২০ এপ্রিল) রাত ২টার দিকে Read more

রামগড়ে ইয়াবা ট্যাবলেট সহ আটক ২
রামগড়ে ইয়াবা ট্যাবলেট সহ আটক ২

খাগড়াছড়ির রামগড়ে ইয়াবা ট্যাবলেট সহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে,  বুধবার (১৮জুন) সন্ধ্যায় একটি ইজিবাইকসহ গোপন সংবাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন