ভেনেজুয়েলায় বিনমূল্যে ব্রডব্যান্ড ইন্টরনেট সেবা প্রদানের ঘোষণা দিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন ইন্টারনেট পরিষেবাদাতা কোম্পানি স্টারলিংক। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এই পরিষেবা অব্যাহত থাকবে।  রবিবার (০৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ ঘোষণা দিয়েছে স্টারলিংক। এক্সবার্তায় কোম্পানির পক্ষ থেকে বলা হয়, “এখন থেকে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলার জনগণ বিনামূল্যে এবং নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট পরিষেবা ভোগ করবেন। স্টারলিংক এই মর্মে নিশ্চয়তা দিচ্ছে যে ইন্টারনেট সংযোগে কোনো ব্যাঘাত ঘটবে না।”ভেনেজুয়েলার সাধারণ জনগণের জন্য এটি একটি সুখবর। কারণ সরকারের কঠোর নিষেধাজ্ঞা, ঘন ঘন লোডশেডিং এবং নিম্নগতির কারণে ভেনেজেুয়েলার ইন্টারনেট পরিষেবার মান খুব খারাপ ছিল। অন্যদিকে স্যাটেলাইট ইন্টারনেট প্রোভাইডার কোম্পানি স্টারলিংক বর্তমানে বিশ্বের সেরা ইন্টারনেট পরিষেবা কোম্পানি।গতকাল শনিবার ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে নিয়ে এসেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। বর্তমানে তারা নিউইয়র্কের প্রধান শহর নিউইয়র্ক সিটির ফেডারেল হেফাজতে বন্দি আছেন।২০১৭ সালে ট্রাম্প যখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন, সে সময় থেকেই নিকোলাস মাদুরোকে নিজের রাজনৈতিক প্রতিপক্ষ মনে করতেন তিনি। ২০২৫ সালে দ্বিতীয় প্রেসিডেন্টের পদে আসীন হওয়ার পর মাদুরোর প্রতি আরো আগ্রাসী হয়ে ওঠেন প্রেসিডেন্ট ট্রাম্প।গতকাল শনিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প জানিয়েছেন, চার দিন আগে মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে এ নির্দেশ দিয়েছেন তিনি।সূত্র : বিবিসিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পূজার মোমবাতি জ্বালাতে গিয়ে একই পরিবারের ৪ জন দগ্ধ
পূজার মোমবাতি জ্বালাতে গিয়ে একই পরিবারের ৪ জন দগ্ধ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসতঘরে পূজার মোমবাতি জ্বালাতে গিয়ে গ্যাস লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। Read more

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো স্বাস্থ্যখাত সংস্কার কমিশন
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো স্বাস্থ্যখাত সংস্কার কমিশন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। আজ সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে Read more

দিনাজপুর–৫ ও ৬ আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
দিনাজপুর–৫ ও ৬ আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে দিনাজপুরের গুরুত্বপূর্ণ দুই আসন (দিনাজপুর-৫ ও ৬) থেকে দাখিলকৃত প্রবীণ ও Read more

ঝিনাইদহে রোপা আমনে মাজরা পোকার আক্রমণ, দিশেহারা কৃষক
ঝিনাইদহে রোপা আমনে মাজরা পোকার আক্রমণ, দিশেহারা কৃষক

ঝিনাইদহে রোপা আমন মৌসুমের শুরুতেই ধানের জমিতে দেখা দিয়েছে মাজরা পোকার আক্রমণ। সদ্য রোপণ করা চারাগুলো নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা Read more

হতাশ করলো উদ্বোধনী জুটি, ধাক্কা সামল দিচ্ছেন শান্ত-হৃদয়
হতাশ করলো উদ্বোধনী জুটি, ধাক্কা সামল দিচ্ছেন শান্ত-হৃদয়

ওয়ানডে ক্রিকেটে টানা ব্যর্থতার ধারা কাটানোর লক্ষ্যে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ Read more

বড় ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজনের হাতে ছোট ভাই খুন, আটক ৫
বড় ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজনের হাতে ছোট ভাই খুন, আটক ৫

পার্বত্য বান্দরবানের লামায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনের হাতে আব্দুর রহমান (২৩) নামের এক যুবক খুন হয়েছে। সোমবার (১৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন